রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আজকে ইরানে সবচেয়ে বেশি হামলা হবে : মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

আন্তর্জাতিক প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে আজকের দিনটিতেই (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এখন পর্যন্ত ‘সবচেয়ে তীব্র’ হবে। মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে হেগসেথ বলেন, “এদিনই সবচেয়ে বেশি যোদ্ধা, সবচেয়ে বেশি বোমারু লড়বে, সবচেয়ে বেশি হামলা হবে।”

একইসঙ্গে হেগসেথ জানান, যুদ্ধ শুরুর পর থেকে গত ২৪ ঘণ্টায় ইরানের পক্ষ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা তুলনামূলকভাবে কমে এসেছে।ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের শুরু করা ‘অপারেশন এপিক ফিউরি’ একই লক্ষ্য নিয়ে চলবে বলে হেগসেথ উল্লেখ করেন। আর এই লক্ষ্যগুলো হল: ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার, ক্ষেপণাস্ত্র লাঞ্চার এবং প্রতিরক্ষা শিল্পভিত্তি ধ্বংস করা। ইরানের নৌবাহিনীকে গুঁড়িয়ে দেওয়া এবং তাদের পারমাণবিক অস্ত্র স্থায়ীভাবে নাকচ করে দেওয়া।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আগের মন্তব্যর প্রতিধ্বনি করে হেগসেথ বলেন, তারা অবিরামভাবে শত্রুপক্ষকে ধ্বংস করে যাচ্ছেন। নির্ধারিত সময়সীমার মধ্যেই তা করা হচ্ছে।

“এরপরও আজ (মঙ্গলবার) আমরা আবারও হামলা চালাব। এটি হবে ইরানের ভেতরে আমাদের সবচেয়ে তীব্র হামলার দিন। সবচেয়ে বেশি যোদ্ধা, সবচেয়ে বেশি বোমারু লড়বে, সবচেয়ে বেশি হামলা হবে। গোয়েন্দা তথ্য হবে আরও সূক্ষ্ম এবং যে কোনও সময়ের চেয়ে আরও ভাল,” বলেন হেগসেথ।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত