রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

তিন শর্তে ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের বার্তা দিলেন

আন্তর্জাতিক প্রতিবেদক

চলমান সংঘাত বন্ধে অবশেষে রাজি হওয়ার বার্তা দিয়েছে ইরান। তবে এজন্য তিনটি শর্ত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার সময় ইরানের পক্ষ থেকে এই শর্তগুলো তুলে ধরা হয়। একই সঙ্গে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, এসব শর্তের বিষয়ে তাদের অবস্থান অনড়। বুধবার ১১ মার্চ রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট এসব শর্তের কথা জানান।

এক্স-এ পোস্টে তিনি উল্লেখ করেন, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

মাসুদ পেজেসকিয়ানের শর্তগুলো হলো- ১. ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের ন্যায্য অধিকার মেনে নিতে হবে।

২. সাম্প্রতিক হামলা ফলে ইরানের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ প্রদান।

৩. ভবিষ্যতে যাতে আর কোনো হামলা না ঘটে সে বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

বিশ্বজুড়ে যখন এই সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে, ঠিক সেই সময়েই তার এমন মন্তব্য সামনে এলো। রাশিয়া ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং পরিস্থিতি শান্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে তেহরান তাদের শর্তের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে, যা সংঘাত নিরসনের আলোচনাকে আরও জটিল করে তুলেছে।

এর আগে বুধবার ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ১০০টি রকেট নিক্ষেপ করে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, রকেটগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।

সম্পর্কিত খবর

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত