রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইরানে আইআরজিসি-র কমান্ড স্ট্রাকচারে বিমান হামলা : চেইন অফ কমান্ড ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক প্রতিবেদক

ইরানের শাসক গোষ্টীর জন্য বিরাট ধাক্কা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের বিমানবাহিনী তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি গোপন ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। খবর অনুসারে, এই হামলায় ৫০-এর বেশি উচ্চপদস্থ আইআরজিসি অফিসার নিহত হয়েছেন। তারা আগামী দিনগুলোয় ইজরায়েল এবং মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেছিলেন বলে সূত্রের দাবি। যুদ্ধের শুরু থেকেই মার্কিন-ইজরায়েলি বাহিনী ইরানের মিসাইল, ড্রোন এবং কমান্ড স্ট্রাকচারকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। তেহরানের এই ভূগর্ভস্থ সেন্টারটি আইআরজিসি-র গুরুত্বপূর্ণ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইট ছিল, যেখানে উচ্চপদস্থ অফিসাররা নিরাপদে বৈঠক করতে পারতেন।

হামলাটি স্যাটেলাইট ইন্টেলিজেন্স এবং প্রিসিশন গাইডেড মিসাইল বা বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করে চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এই হামলায় নিহতদের মধ্যে আইআরজিসি-র বিভিন্ন শাখার সিনিয়র কমান্ডার রয়েছেন। তারা আগামী দিনে ইজরায়েলের উপর মিসাইল বা ড্রোন হামলার পরিকল্পনা করছিলেন। এই ধরনের একটা বড় ক্ষতি ইরানের প্রতিশোধমূলক ক্ষমতাকে অনেকটা কমিয়ে দিয়েছে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধারণা।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আইআরজিসি-র অনেক শীর্ষ নেতা যেমন কমান্ডার-ইন-চিফ, ডিফেন্স মিনিস্টার, আর্মড ফোর্সেস চিফ অফ স্টাফ ইতিমধ্যে নিহত হয়েছেন। এই নতুন হামলা সেই ধারাবাহিকতায় আরও বড় ধাক্কা। ইরানের সরকার এখনও এই হামলার বিষয়ে সরাসরি মন্তব্য করেনি, কিন্তু সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে।

ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের তরফে এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি, তবে ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং স্যাটেলাইট ইমেজারি থেকে ধ্বংসের ছবি সামনে এসেছে। তেহরানের আকাশে ধোঁয়া এবং বিস্ফোরণের ভিডিও ছড়িয়েছে। আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞদের মতে মার্কিন – ইসরায়েলি বাহিনীর ভয়বহ হামলার বিরুদ্ধে ইরান প্রবল পরাক্রমের সাথে এতোদিন লড়াই করে আসলেও আইআরজিসি-র কমান্ড স্ট্রাকচারের এই ক্ষতি তাদের সমন্বয়হীন করে দিতে পারে। তবে অনেকের মতে, এই হামলার মাধ্যমে আইআরজিসির চেইন অফ কমান্ড ধ্বংস হয়ে গেলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য বিপদ আরো বাড়তে পারে। কারণ তখন বিভিন্ন স্থানীয় সামরিক ইউনিটগুলোর নিয়ন্ত্রণ ভেঙ্গে পড়তে পারে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর উপর হামলার ব্যাপকতা বৃদ্ধি পেতে পারে।

সম্পর্কিত খবর

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত