রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের ভয়াবহ বোমা হামলা : নিহত অন্তত ৪০০

আন্তর্জাতিক প্রতিবেদক

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে। তালেবান সরকারের দাবি অনুযায়ী, পাকিস্তানের সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে। এতে অন্তত ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। মঙ্গলবার ১৭ মার্চ ভোরে তালেবান সরকারের পক্ষ থেকে এই তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে সরবরাহ করা হয়।

তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে কাবুলের নবম পুলিশ জেলায় অবস্থিত ২ হাজার শয্যার একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে এই হামলা চালানো হয়। আকস্মিক এই বিমান হামলায় হাসপাতালটির একটি বড় অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যার ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

আফগান সরকারের মূল মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, পাকিস্তান আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি এই ঘটনাকে আন্তর্জাতিক সকল স্বীকৃত নীতির পরিপন্থি এবং ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন।

অন্যদিকে, আফগান সরকারের এই অভিযোগকে সরাসরি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়নি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনী কাবুল এবং নাঙ্গারহার প্রদেশে সুনির্দিষ্ট কিছু ‘সামরিক স্থাপনা’ লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তান মূলত পুনর্বাসন কেন্দ্রে হামলার দাবিটি নাকচ করে দিয়েছে।

দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান সংঘর্ষে জড়ানোর পর থেকেই ধারাবাহিকভাবে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গ করার অভিযোগ করে আসছে। তবে আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের এই অহেতুক হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের আশঙ্কা। পাকিস্তানের এই হামলার জবাব দিতে গিয়ে আফগানিস্তানও যদি অনুরূপ কিছু করে তবে সমগ্র অন্চলের পরিস্থিতি পূর্বের যেকোনো সময়ের চাইতে অধিক মাত্রায় অস্থিতিশীল হয়ে উঠবে বলেই সংশ্লিষ্টদের আশঙ্কা।

সম্পর্কিত খবর

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...
সর্বশেষ সর্বাধিক পঠিত