শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

দীর্ঘ ৩৬ বছর পর ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো সমগ্র দেশবাসী। দীর্ঘ ৩৬ বছর পর পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে একই সঙ্গে নামাজ আদায় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ সাহাবুদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ শনিবার ২১ মার্চ সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় যোগ হয়েছে এক নতুন ও অতুলনীয় মাত্রা।

এবারের ঈদুল ফিতরের প্রধান এই জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি জনাব আব্দুল মালেক। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই জামাতে দেশের প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং কূটনৈতিক কোরের প্রায় ৩৩০ বিশিষ্ট ব্যক্তির জন্য বিশেষ বসার ব্যবস্থা রাখা হয়েছিল। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জাতীয় ঈদগাহের মূল প্যান্ডেলের ভেতরে প্রায় ৩৫ হাজার মুসল্লির ধারণক্ষমতা থাকলেও আজ এর সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকা মিলিয়ে প্রায় ১ লাখ ধর্মপ্রাণ মানুষ এই জামাতে শরিক হন। নারী মুসল্লিদের জন্য ঈদগাহে রাখা হয়েছিল সম্পূর্ণ পৃথক ও পর্দার চমৎকার ব্যবস্থা। জামাতে আগত মুসল্লিদের যে কোনো জরুরি স্বাস্থ্যগত  জটিলতার মোকাবিলায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে দুটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসা সেবা দল।

আগত অতিথি এবং মুসল্লিদের নিরাপত্তা বিধান করার প্রয়োজনে ঈদগাহ ময়দান ও এর আশেপাশের এলাকাকে কঠোর নজরদারির আওতায় আনা হয়েছে। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি উঁচু ওয়াচ টাওয়ার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালিয়েছেন। আগত প্রত্যেক মুসল্লিকে কঠোর তল্লাশি ও বিশেষ নিরাপত্তা বলয় পার হয়ে ময়দানে প্রবেশ করতে হয়েছে। সব মিলিয়ে কঠোরতম নিরাপত্তার পাশাপাশি অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উৎসবের এই প্রধান জামাত সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮৯-৯০ সালে কাজী জাফর আহমেদ শেষ পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় ঈদগাহে নামাজ পড়েছিলেন এবং তাঁর সাথে ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। দীর্ঘ প্রায় ৩৬ বছর পর বাংলাদেশের কোনো পুরুষ প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন এবং একইসাথে ৩৬ বছর পর এটাই প্রথম রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান এবং সরকারের সর্বোচ্চ প্রধানের একসাথে নামাজ আদায় করা।

সম্পর্কিত খবর

দুর্যোগ পরবর্তী পুনর্বাসন ও প্রস্তুতিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : সাঈদ আল নোমান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, সাম্প্রতিক ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় সরকার...

শেখ মুজিবুর রহমান পাকিস্তান ভাঙতে চাননি : জাতীয় সংসদের স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান পাকিস্তান ভাঙতে চাননি। তাই ২৫ মার্চ...

চট্টগ্রামে সাত বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার চার্জ শুনানী আগামী ২১শে জুলাই

চট্টগ্রাম :  চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন জামালখান এলাকায় সাত বছর বয়সী শিশু কন্যা মারজান হক বর্ষা'র ধর্ষণ, খুন ও লাশ গোপন করা হত্যা মামলার...

‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচী ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতকরণসহ তিন দফা দাবি আদায় না হলে আগামীকাল বুধবার ১৫ জুলাই পরীক্ষা শেষে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির ঘোষণা...

দুর্ভোগ লাঘবে সরকার এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার এবং স্থানীয়...

ফার্মের মুরগিদের জন্যই আপনি আজকে শিক্ষামন্ত্রী : হাসনাত আবদুল্লাহ এমপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা–৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা এমন একজন শিক্ষামন্ত্রী পেয়েছি যিনি স্ট্যান্ডবাজিতে...
সর্বশেষ সর্বাধিক পঠিত