রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পাকিস্তানের প্রাক্তন ভারতীয় হাইকমিশনার সরাসরি ভারতকে হুমকি দিলেন

অনলাইন ডেস্ক

পাকিস্তানের প্রাক্তন ভারতীয় হাইকমিশনার আব্দুল বাসিত একটি অত্যন্ত উত্তেজক এবং প্ররোচনামূলক বিবৃতি দিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছেন। তিনি ভারতকে সরাসরি হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, যদি আমেরিকা বা ইসরায়েল কখনও পাকিস্তান বা তার পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে, তাহলে ভারতকে ২৬/১১-এর মতো হামলার মুখোমুখি হতে হবে। এই মন্তব্য একটি টেলিভিশন সাক্ষাৎকারে এসেছে, যা ভাইরাল হয়ে গেছে এবং ভারতীয় রাজনৈতিক-সামরিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

আব্দুল বাসিত, যিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনার ছিলেন, একটি পাকিস্তানি চ্যানেলে বলেছেন, “যদি আমেরিকা পাকিস্তান আক্রমণ করে এবং আমরা তাদের গাল্ফের ঘাঁটি বা ইসরায়েলে পৌঁছাতে না পারি, তাহলে আমাদের একমাত্র বিকল্প কী? ভারত।” তিনি আরও যোগ করেছেন, “আমাদের কিছু করার থাকবে না। রেঞ্জ না থাকলেও, যদি কেউ আমাদের দিকে শত্রু দৃষ্টিতে তাকায়, তাহলে আমরা দ্বিধা করব না ভারতকে আক্রমণ করব।মুম্বাই, নয়াদিল্লি আমরা পিছপা হব না।” ভারতীয় সমরবিদদের মতে, এই কথায় তিনি স্পষ্টভাবে ২০০৮ সালের মুম্বই হামলার (২৬/১১) স্মৃতি জাগিয়ে তুলেছেন, যেখানে লস্কর-ই-তৈয়বার জঙ্গিরা ১৬৬ জনকে হত্যা করেছিল। এই বিবৃতি এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-আমেরিকার যুদ্ধ তীব্র হয়েছে। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার গোয়েন্দা রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, এবং কিছু বিশ্লেষক মনে করছেন যে পাকিস্তান তার নিউক্লিয়ার অস্ত্রকে ভারতের বিরুদ্ধে ‘প্রথম ব্যবহার’-এর নীতি হিসেবে রেখেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বাসিতের কথায় সেই মানসিকতা ফুটে উঠেছে যেখানে দূরের শত্রুর সঙ্গে লড়াই না করে কাছের প্রতিবেশী ভারতকে লক্ষ্য করা হবে। ভারতে এই মন্তব্যকে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। বিভিন্ন মিডিয়া চ্যানেলে আলোচনা চলছে যে এটা পাকিস্তানের প্রকৃত মানসিকতার প্রতিফলন।

ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এটা শুধু কথার কথা নয়, এতে হাইব্রিড হুমকির আশঙ্কা রয়েছে সন্ত্রাসবাদ, সাইবার আক্রমণ বা এমনকি পারমাণবিক ছায়া।

এই মন্তব্যের বিপরীতে ভারত সরকার এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, কিন্তু সেনা ও গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে বলে ভারতীয় প্রতিরক্ষা সূত্রে জানা গেছে।

সূত্র – কলকাতা নিউজ ২৪.কম।

সম্পর্কিত খবর

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত