রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সরকারের চুক্তি বাস্তবায়নে বিএনপি সরকার কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ‘দেশের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বাস্তবায়নে যাবে সরকার। তবে এক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষা করা হবে।’ আজ সোমবার ২৩ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এইসব কথা বলেন।

রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা সরকার পুরো বারোটা বাজিয়ে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘এখানে কোনো কাজই হয়নি। সেই জায়গা থেকে বিএনপির অবশ্যই রোহিঙ্গা সমস্যা সমাধানের এক্সপেরিয়েন্স আছে। দুইবার আমরা সাকসেসফুলি করতে পেরেছিলাম। কিন্তু এখনকার চেয়ে বিগত দিনের পার্থক্য হচ্ছে যে, এখন অনেক বেশি কমপ্লিকেটেড।’

শামা ওবায়েদ বলেন, ‘আমাদের ওখানে বর্ডারে অত্যন্ত ভোলাটাইল, ভালনারেবল অবস্থায় আছে বর্ডার। ওইটাকে মাথায় রেখে আমাদের রোহিঙ্গার সমস্যার সমাধান বা ওদের রিপ্যাট্রিয়েশনে কাজ করতে হবে। সেটার জন্য আমাদের ধারণা— এটা মোর অফ অ্যা পলিটিক্যাল ইস্যু, তারপর ডিপ্লোম্যাটিক ইস্যু। আমাদের দুইভাবেই মায়ানমার সরকার আর আরাকান আর্মির সঙ্গে কাজ চালাতে হবে, যাতে এখানে একটা একটা স্থায়ী সমাধান আসে। কারণ আমরা রিপ্যাট্রিয়েশন করতে চাই কিন্তু রিপ্যাট্রিয়েট হয়ে তারা কোথায় যাবে, তাদের একটা সেফ জায়গা লাগবে। তাদের নিজেদের দেশে ফেরত যাওয়ার জন্য তো সেই জায়গাটা তৈরি না হওয়া পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি, কথাবার্তা চালিয়ে যাচ্ছি।’

প্রতিমন্ত্রী বলেন, “তাদের সঙ্গে কাজ চলছে। মায়ানমারে মাত্র একটা নতুন সরকার এসেছে, তাদের সঙ্গে আমাদের আলোচনা শুরু হয়েছে।আরাকান আর্মির সঙ্গে আমাদের আলোচনা চলছে বিভিন্ন লেভেলে। বাংলাদেশ সরকারের একার পক্ষে এটা সম্ভব না, যেটা আওয়ামী লীগ সরকার চেষ্টা করেছিল দ্বিপাক্ষিকভাবে তাদের সঙ্গে। কিন্তু এটা তারা ফেইল করেছে। আমাদের আসিয়ান দেশগুলো চীন, ইন্ডিয়া, মুসলিম দেশগুলো, ওয়েস্টার্ন দেশগুলো সবারই একটা স্ট্রং সহযোগিতা এখানে লাগবে। কারণ রোহিঙ্গার ক্রাইসিসটা বিশ্বের একটি অন্যতম বড় ইস্যু।’

সম্পর্কিত খবর

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম আদালতে এজলাসে বাদীকে ছুরিকাঘাত, এখন স্বপরিবারে হত্যার হুমকি

চট্টগ্রাম : চট্টগ্রাম আদালতে কার্যক্রম চলমান অবস্থায় এজলাস কক্ষের সামনে মামলার বাদীকে গলায় ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোন...
সর্বশেষ সর্বাধিক পঠিত