শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আজ ভয়াল ২৫শে মার্চ ও ‘গণহত্যা দিবস’

নিজস্ব প্রতিবেদক

২৫শে মার্চ: বাংলাদেশ এবং সমগ্র মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কিত দিন

১৯৭১ সালের ২৫শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের ওপর পাকিস্তানি সামরিক বাহিনী যে নৃশংস গণহত্যা চালিয়েছিল, তা মানব ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এই দিনটি বাংলাদেশে “গণহত্যা দিবস” হিসেবে পালন করা হয়।

তৎকালীন আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তরে নানা টালবাহানা শুরু করে। বৈঠকের মাধ্যমে সময়ক্ষেপণ করে তারা নিরস্ত্র বাঙালি নিধনের গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়।

চলমান আন্দোলনের এক পর্যায়ে আওয়ামী লীগ সভাপতি মরহুম শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২ মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে দীর্ঘ ২৩ বছরের শাসন-শোষণ থেকে মুক্তির লক্ষ্যে সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেন। সেই সঙ্গে ১৫ মার্চ থেকে ৩৫ দফা নির্দেশনা পালনের আহ্বান জানান। এতে পূর্ব বাংলায় বেসামরিক শাসনব্যবস্থা পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে। ঢাকায় শেখ মুজিবুর রহমানের সঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের আলোচনা চলতে থাকলেও তা প্রহসনে পরিণত হয়; আলোচনার নামে শাসকগোষ্ঠী কালক্ষেপণ করতে থাকে।

২৫ মার্চ ছিল অসহযোগ আন্দোলনের ২৪তম দিন। সেদিন সন্ধ্যায় পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করেন।

পরবর্তীতে ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে, পাকিস্তানের খুনি সামরিক বাহিনী “অপারেশন সার্চলাইট” নামে একটি সুপরিকল্পিত হামলা চালায়, যার লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণকে নির্মূল করা। এই হামলায় লক্ষ লক্ষ বা অনেক ঐতিহাসিকদের মতে অগুনতি নিরীহ বাঙালি নিহত হন, যার মধ্যে বুদ্ধিজীবী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, এবং সাধারণ মানুষ ছিলেন।

এই গণহত্যার প্রতিবাদে, চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট “উই রিভোল্ট” বলে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা করে।

বাংলাদেশ সরকার ২০১৭ সালে ২৫শে মার্চকে “গণহত্যা দিবস” হিসেবে ঘোষণা করে। প্রতি বছর এই দিনে, বাংলাদেশের জনগণ গণহত্যার শিকারদের স্মরণ করে এবং স্বাধীনতার মূল্য ও তাৎপর্য তুলে ধরে।

সম্পর্কিত খবর

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...
সর্বশেষ সর্বাধিক পঠিত