রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামের জামালখান মোড়ে বোধনের গণহত্যা দিবস স্মরণ

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছেন বিশিষ্টজনরা। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের জামালখান মোড়ে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে জাতীয় গণহত্যা দিবস স্মরণ অনুষ্ঠানে এ দাবি জানান বক্তারা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি জসীম উদ্দিন চৌধুরী সবুজ, নাট্যজন সুচরিত চৌধুরী টিংকু, বোধনের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল সোহেল। ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার ইতিহাস সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে এসময় বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে শহীদদের যথাযথ সম্মান জানাতে হবে। প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে গণহত্যা দিবস স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়। পরে বোধন আবৃত্তি পরিষদের সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী সঞ্চালনায় একক আবৃত্তি পরিবেশন করেন জসিম উদ্দীন, সাজেদুল আনোয়ার, সংগীতা কর চৌধুরী, শর্মিলা বড়ুয়া, শংকর প্রসাদ নাথ, উদ্দীপ্তা বিশ্বাস, বিপ্লব কুমার শীল। বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদের আবৃত্তিশিল্পীরা। দলীয় গান পরিবেশনায় ছিলেণ উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ।

সম্পর্কিত খবর

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত