রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাঈদ আল নোমান এমপি’র শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

২৬ শে মার্চ ২০২৬, নগরীর বিপ্লব উদ্যানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাঈদ আল নোমান এমপি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের।

সাঈদ আল নোমান বলেন, “গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যিনি স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তি যুদ্ধের সূচনা করেন। একই সঙ্গে স্মরণ করি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, নির্যাতিতা মা, বোন যাঁদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

তিনি আরও বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। এই আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই আমরা গড়ে তুলতে চাই একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।”

তিনি শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতন, নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি হাজী বাবুল হক,আব্দুল আলীম স্বপ্নন, তোফাজ্জল হোসেন, দাদন দড়ি সুরুজ,রেজাউল করিম মিন্টু, জমির উদ্দিন নাহিদ, মোঃ জাকির,শেখ রাসেল, আব্দুল হাই, আব্দুল করিম ভুট্টো সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে : আবু সুফিয়ান এমপি

জরুরি মুহূর্তে একজন দক্ষ চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ একজন মানুষের জীবন বাঁচাতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...
সর্বশেষ সর্বাধিক পঠিত