মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

বাহরাইনে নিহত মহসিনের কন্যার উচ্চশিক্ষা নিশ্চিত: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষে সাড়ে আট লক্ষ টাকার বৃত্তি দিলেন এমপি সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক

বাহরাইনে নিহত মহসিনের কন্যার উচ্চশিক্ষা নিশ্চিত: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষে সাড়ে আট লক্ষ টাকার বৃত্তি দিলেন এমপি সাঈদ আল নোমান

২৬ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার): ইসরাইল-ইরান যুদ্ধের সময় বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত প্রবাসী বাংলাদেশি আবুল মহসিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

নিহতের একমাত্র কন্যা তাসনিম তামান্নার ভবিষ্যৎ শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে এমপি সাঈদ আল নোমানের ব্যক্তিগত তহবিল হতে সাড়ে আট লক্ষ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনার জন্য নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে। এছাড়া উচ্চ শিক্ষা নিশ্চিত করার জন্য অফার লেটারের মাধ্যমে অবশিষ্ট আট লক্ষ টাকা প্রদানের ব্যবস্থা করা হয়।

এ সময় এমপি সাঈদ আল নোমান বলেন, “মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা নিহত আবুল মহসিনের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তার একমাত্র কন্যা তাসনিম তামান্নার ভবিষ্যৎ যেন থেমে না যায়—সেই লক্ষ্যেই এই শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমি তার সম্পূর্ণ শিক্ষার দায়িত্ব গ্রহণ করেছি। আমি বিশ্বাস করি, শিক্ষা একজন মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। তাসনিম তামান্না যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।”

এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টি, জাহাঙ্গীর আলম, শহীদ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ শরীফুল ইসলাম, মোঃ আফসার, মোঃ আলমগীর, ইবনুল হাসান, আলী হায়দার, আনোয়ার হোসেন আরজু, সাঈদুল সওদাগর, মোহাম্মদ শফিক প্রমুখ।

সম্পর্কিত খবর

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের

চট্টগ্রাম : জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জেলে পরিবারের যেসব সন্তান নিয়মিত স্কুলে যাবে, তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রণোদনা দেওয়ার...

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...
সর্বশেষ সর্বাধিক পঠিত