বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

দৌলতদিয়া ফেরি ঘাটে বাস ডুবি: ২৬ মৃতদেহ উদ্ধারের পর অভিযান সমাপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে ডুবে যাওয়ার ঘটনায় দীর্ঘ কয়েকদিনের উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার ২৯ মার্চ রাতে গোয়ালন্দ উপজেলা প্রশাসন এ ঘোষণা দেয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস জানান, সর্বশেষ রোববার সন্ধ্যা পর্যন্ত নতুন কোনো মরদেহ উদ্ধার না হওয়া এবং আর কোনো নিখোঁজের দাবি না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। তিনি বলেন, গত ২৫ মার্চ বিকেলে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস পন্টুন থেকে নদীতে পড়ে যায়। ওইদিন রাতেই ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন (২৬ মার্চ) সকালে আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২৬ জনে। উদ্ধার হওয়া মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে শেষ পর্যন্ত আর কোনো মরদেহ না পাওয়ায় অভিযান সমাপ্ত করা হয়।

তবে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল এখনও ঘাট এলাকায় অবস্থান করছে। প্রয়োজনে তারা আবারও উদ্ধার কার্যক্রম শুরু করতে প্রস্তুত থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী বাসটি প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ফেরিতে ওঠার সময় দুর্ঘটনায় পড়ে।

সম্পর্কিত খবর

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়লো

চলমান ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের

চট্টগ্রাম : জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জেলে পরিবারের যেসব সন্তান নিয়মিত স্কুলে যাবে, তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রণোদনা দেওয়ার...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয়...
সর্বশেষ সর্বাধিক পঠিত