রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সীতাকুন্ডে ২৫ হাজার লিটার ডিজেল জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জলিল গেইট সিডিএ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেল ৫টা থেকে পরিচালিত এই অভিযানে তিনটি ভাউচারে তেল পাওয়া গেছে এছাড়াও কিছু ড্রামেও তেল পাওয়া গেছে।

সূত্র জানায়, গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), র‌্যাব, গোয়েন্দা সংস্থা ও পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন।

অভিযানে গিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, এঘটনায় যারা জড়িত তাদের খুজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধভাবে মজুত করা ৩টি তেলের ভাউচারে সংরক্ষিত ডিজেল উদ্ধার করা হলেও কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ঘটনাস্থলে থাকা সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, যৌথ অভিযান চলমান রয়েছে। মজুদ করে রাখা ডিজেল জব্দে কার্যক্রম চলমান আছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা খোঁজ খবর নিচ্ছি। জায়গার মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। জড়িত তাদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।

অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত প্রতিরোধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে তেল ডিপো, পেট্রলপাম্প ও সংশ্লিষ্ট কারবারিদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তাঁরা।

  • জাতীয় ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভা, সাংবাদিকদের কল্যাণে কাজ করতে ঐকমত্য
  • সাতকানিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • সীতাকুন্ডে ২৫ হাজার লিটার ডিজেল জব্দ
  • তেল মজুত রেখেও বিক্রি বন্ধ-ওজনে কারচুপি
  • মাটিকাটা বন্ধে রাউজানে এমপির কঠোর বার্তা
  • ১৫ বছরের নিচের ১৮ শিশু হাম নিয়ে ভর্তি হাসপাতালে
  • অবকাঠামোগত উন্নয়ন ছাড়া আধুনিক চিকিৎসা সম্ভব নয়: মেয়র ডা. শাহাদাত
  • লোহাগাড়ায় বৈধ কাগজ থাকলেই মিলছে জ্বালানি
  • লোহাগাড়ায় বাজারের ইজারা বাতিল ও স্থায়ী শেড নির্মাণ দাবি
  • ১০
    এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে আসছে হামসহ ৬ রোগের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

সম্পর্কিত খবর

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত