বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

বোধন আবৃত্তি স্কুলের চতুঃষষ্টিতম সমাবর্তন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম-এর চতুঃষষ্টিতম সমাবর্তন ৩ এপ্রিল’২০২৬ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোধন সুহৃদ প্রকৌশলী রাজীব দাশ। বরেণ্য আবৃত্তিশিল্পী ও বোধন সদস্য শিমুল নন্দীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও সনদ বিতরণ পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বোধন-এর সহ-সভাপতি আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী। বক্তব্য রাখেন বোধন সভাপতি অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস এবং নির্বাহী সদস্য আবদুল হালিম দোভাষ। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী সুতপা মজুমদার ও স্মরণ ধর। একক আবৃত্তি পরিবেশন করেন—মৈত্রী চৌধুরী, গৌরিকা রায়, নাঈমা হক, অর্পিতা ঘোষ, ইতু মজুমদার, অর্পিতা পাল, রুম্মান মারিয়া, রাসেল বড়ুয়া, অর্পিতা সওদাগর, ইমন বড়ুয়া, অর্পিতা বড়ুয়া, তনুশ্রী আচার্য্য, তাসনিম আনোয়ারা, অদিতি চক্রবর্তী, অরুন্ধতী রায় চৌধুরী, কৃদ্ধ মল্লিক, অনিন্দ্য দাশ, আরশি ভট্টাচার্য, তাকরিমা, শ্রেষ্ঠা চৌধুরী, আয়ুষ্মিতা রক্ষিত, মৈত্রী চৌধুরী, পর্নিকা সিংহ, শুদ্ধতা সেন, অরিঞ্জয় সেনগুপ্ত, ঋতুরাজ চৌধুরী, অর্চিত ভট্টাচার্য, লাবিবা আলম, অস্পিতা বড়ুয়া, দেবাঞ্জনা দত্ত, অর্কিড বড়ুয়া, প্রাচুর্য বিশ্বাস, আদৃতা দেব, প্রিয়তা পারিয়াল, সরস্বতী দাশ, কৃতিকা সেন, শ্রীজিতা দাশ, অনুষা নন্দী, আনন্দ দেবনাথ, জারিন রাফা, শ্রেয়ান ধর, আয়ুষ ধর, দিয়া ধর, প্রিয়ঙ্কর সাহা, সাফওয়ান রহমান, সাইয়ারা বিনতে কিবরিয়া, শেহজাদ মোস্তফা, শ্রেয়া দাশ গুপ্তা, অর্চিতা কর, ফাইরুজ রহমান, অভিষেক দাশ ঋজু, অভ্রনীল দে, রক্তিম ঘোষ আর্য, সুনন্দা কৃতি চৌধুরী, প্রাচুর্য্য ঘোষ অর্ক, শ্রীজিত ভৌমিক, প্রত্যুষা সেনগুপ্তা, অর্চিশা ধর এবং ত্রিবিক্রম দাশগুপ্ত। মোহিনী সংগীতা সিংহ রচিত ও রীমা দাশ নির্দেশিত ‘প্রকৃতি কোলে কাঁখে, এ বৈশাখে’ শীর্ষক কবিতার বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন চতুঃষষ্টিতম আবর্তনের ‘খ’ বিভাগের শিক্ষার্থীরা। এটির মহড়া পরিচালনা করেন রুমকী চৌধুরী, অনির্বাণ বণিক ও সুজাতা বড়ুয়া। আবৃত্তিশিল্পী সন্দীপন সেন একার গ্রন্থনায় এবং সন্দীপন সেন একা ও স্মরণ ধরের নির্দেশনায় ছড়া ও কবিতা বিভাগের উত্তীর্ণ শিক্ষার্থীরা ‘শিশুর ভাবনায় পৃথিবী’ শীর্ষক বৃন্দ আবৃত্তি পরিবেশন করে। এটির মহড়া পরিচালনায় ছিলেন প্রিয়ন্তী বড়ুয়া, স্মরণ ধর, অন্বেষা বণিক ও অর্পিতা চৌধুরী। তবলায় সঙ্গত করেন আরজু সেন শ্লোক ও ঋতুরাজ চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বোধন-এর সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মাইনুল আজম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশীদ, অর্থ সম্পাদক অনিমেষ পালিত, লাভলী আক্তার নিশাত, জাহিদুল ইসলাম, রমিজ বাবু, অসীম দাশ, পৃথুলা চৌধুরী, তারমিন পুষ্পা, প্রণিতা দেব চৈতী, অর্চি দত্ত, সোমা রাণী বণিক, সুমী দে, রোজী দাশ, মোহাম্মদ তাহসিন, অঙ্কিতা বড়ুয়া, নীহারিকা বড়ুয়া, অপু মজুমদার, মনিষা নাথ প্রমূখ।

সম্পর্কিত খবর

যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা : জনাব সাঈদ আল নোমান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, “যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, নতুন ৬ দফা দাবি পেশ ছাত্রদের

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনরত উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। তবে ছয় দফা দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে...

দেশকে ফ্যাসিবাদের হাত থেকে বাঁচানোর জন্য জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে মতভিন্নতা থাকলেও কোনো শত্রুতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারি দল বিএনপির চেয়ারপার্সন ও...

ফ্রান্স সেমিফাইনালে : আফ্রিকার দুরন্ত মরক্কোর বিদায়

ফ্রান্স ২ : ০ মরক্কোগত বিশ্বকাপের সেমিফাইনালে এই ফ্রান্সের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল আফ্রিকার নতুন ফুটবল পাওয়ার হাউস মরক্কোকে। বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ম্যাচটি...

প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, ভুল প্রশ্নে পূর্ণ নাম্বার : সংসদে শিক্ষামন্ত্রী

এইচএসসির পদার্থ বিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর, যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে, সেসব কেন্দ্রে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে– এমন আশ্বাস...

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করার ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রীর

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করার ঘোষণা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন জনাব...
সর্বশেষ সর্বাধিক পঠিত