রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব ইরানের বিবেচনাধীন

আন্তর্জাতিক প্রতিবেদক

ইরান সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিরসনে পাকিস্তানের পাঠানো নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছেন ইরান প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। আজ সোমবার ৬ এপ্রিল ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, আমরা নতুন প্রস্তাবটি পর্যালোচনা করছি। এতে কিছুটা সময় লাগবে। প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে আমরা কোনো প্রকারের তাড়াহুড়ো করবোনা।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর মার্চের মাঝামাঝি ইরানকে ১৫ দফা প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব পাঠানো হয়। তবে ইরান তাতে ইতিবাচক সাড়া দেয়নি। পরে গত শনিবার পাকিস্তানের মাধ্যমে নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাঠান ট্রাম্প। সেখানে যুদ্ধ থামানোর জন্য দুই স্তরের পরিকল্পনার কথা বলা হয়। প্রথম স্তরে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতিতে যাবে। এই বিরতির সময় আলাপ-আলোচনা ও কূটনীতির ভিত্তিতে স্থায়ী যুদ্ধবিরতির পথ বের করা হবে।

নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং হরমুজ প্রণালি থেকে ইরানি অবরোধ প্রত্যাহারে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে যুদ্ধবিরতির এই ৪৫ দিনে যেন ইরান হরমুজ প্রণালীতে অবরোধ জারি না রাখে, সেটিও বলা হয়েছে। তবে ইরানের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তেহরান অস্থায়ী যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালিকে সবার জন্য উন্মুক্ত করে দিতে রাজি নয়।

প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানের মাধ্যমে ইরানে নতুন প্রস্তাব পাঠানোর পর গতকাল রবিবার তেহরানকে আল্টিমেটাম দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরান যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া না দেয়, তাহলে দেশটির সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে।

সম্পর্কিত খবর

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত