মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

চট্টগ্রামে সন্মিলিতভাবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

গতকাল ৭ এপ্রিল মঙ্গলবারে, ২০২৬ তারিখে বাপসা, মমতা এবং ইপসা এর উদ্যোগে চট্টগ্রাম মহানগরীতে “বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬” উদযাপিত হয়েছে।

এ বছরের উদযাপনের মূল প্রতিপাদ্য “স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”।কে সামনে রেখে প্রয়োজনীয় বহুপাক্ষিক সহযোগিতার ওপর আলোকপাত করে, ‘ওয়ান হেলথ’ পদ্ধতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বর্ণাঢ্য র‍্যালি, যেখানে স্বাস্থ্য খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি। এছাড়াও অন্যান্য সরকারি কর্মকর্তা এবং বাফসা, ইপসা ও মমতার ঊর্ধ্বতন ও মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ এতে অংশ নেন।
কানাডার হেলথব্রিজ ফাউন্ডেশন এর সহায়তায় এবং বাপসা, মমতা ও ইপসা কর্তৃক বাস্তবায়িত “হেলথ সিস্টেম রেজিলিয়েন্সি ফর ইমপ্রভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় বৃহত্তর চট্টগ্রাম মহানগর এলাকায় যৌন, প্রজনন ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রধান অংশীজনদের সাথে একযোগে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত খবর

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ছবি : সংগৃহীত   বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই...
সর্বশেষ সর্বাধিক পঠিত