শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

ফুল বিষুতে কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ফুল ভাসালো তনচংগ্যা সম্প্রদায়ের নারী পুরুষরা

ঝুলন দত্ত (কাপ্তাই প্রতিনিধি)

রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা মৌজায় বসবাসরত তনচংগ্যা সম্প্রদায়ের নারী পুরুষরা তাদের বিষু উৎসবের প্রথমদিন( ফুল বিষুর দিন ) কাপ্তাইয়ের কর্ণফুলি স্টেডিয়াম সংলগ্ন  কর্ণফুলী নদীতে ফুল ভাসালো। এ সময় তনচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শতাধিক নারী পুরুষ এই ফুল ভাসানো উৎসবে অংশ নেন।

শনিবার  (১২ এপ্রিল) সকাল সাড়ে  ৮ টায় এই উৎসবের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন।

এসময়  কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, ওসি তদন্ত আমীর সোহেল, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,    ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, বাংলাদেশ ব্যাংকের  সাবেক পরিচালক নির্মল চন্দ্র তনচংগ্যা,     বাংলাদেশ   তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা,   বিষু উদযাপন কমিটির সদস্য সচিব রূপময় তনচংগ্যা, বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চলের অর্থ সম্পাদক তাপস তনচংগ্যা,   স্বপন  তনচংগ্যা, দয়ারাম তনচংগ্যা  সহ তনচংগ্যা সম্প্রদায়রের নারী পুরুষ এবং কমিটির সদস্যরা  উপস্থিত ছিলেন।

এদিকে ফুল ভাসানো উৎসবে আসা বাংলাদেশ   তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা, স্থানীয় গর্জনিয়া পাড়ার রনজিত তনচংগ্যা কারবারি, অজিত কুমার তনচংগ্যা কারবারি,  বেতার শিল্পী ও তনচংগ্যা সম্প্রদায়ের জনপ্রিয় গীতিকার ও সুরকার সুর্য্যসেন তনচংগ্যা, স্থানীয় শিল্পী পুজা তনচংগ্যা সহ অনেকে বলেন  আজকে আমরা ফুল বিষু উৎসবে এসেছি কর্ণফুলি নদীতে ফুল ভাসাতে। পুরানো বর্ষের সকল দু:খ গ্লানি ভুলে আমরা নতুন বছরকে বরণ করবো।

প্রসঙ্গত, বিষু উৎসবের তিন দিনের মধ্যে ফুল বিষু প্রথমদিন। ফুল বিষু শুরু হয় বসন্তের শেষ দিকে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের ২৯ তারিখ অর্থাৎ বছর শেষ হওয়ার একদিন আগে। এইদিন খুব ভোরে ঘুম থেকে উঠে আনন্দের সহিত হরেক রকমের ফুল তোলা হয়। উল্লেখ্য, ওই সময় বাড়ির আঙ্গিনায় ফোঁটা ফুল সবার জন্য উন্মুক্ত থাকে।

সম্পর্কিত খবর

জীবন উৎসর্গকারী শহীদের নাম যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব : চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয়  মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জুলাইয়ের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। জুলাই-আগস্টের আন্দোলনে চট্টগ্রাম...

স্মরণসভা : অন্ধত্ব নিবারণের ক্ষেত্রে অধ্যাপক ডা. রবিউল হোসেনের কাছে আমরা ঋনী

চট্টগ্রাম : হাসপাতাল সমাজসেবা কার্যালয়াধীন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতির উদ্যোগে উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)’র উপদেষ্টা ও...

বেলজিয়ামকে হারিয়ে স্পেন সেমিফাইনালে

স্পেন ২ : ১ বেলজিয়াম  বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর সেমিফাইনালে  অংশগ্রহণ নিশ্চিত করেছে স্পেন। শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১ গোলে...

চট্টগ্রাম বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে রুহুল কবির রিজভী

বাঁশখালী, চট্টগ্রাম : টানা বৃষ্টি আর পাহাড় ধসের কারণে যে প্রবল বন্যা তৈরি হয়েছে, তাতে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। প্রাণিসম্পদ তলিয়ে গেছে। সব...

অনভিপ্রেত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ এবং পরীক্ষা আবার নেওয়ার ঘোষণা

নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, উচ্চমাধ্যমিকের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা...

চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকা থেকে উদ্ধার হলো ব্রাজিলের তৈরি পিস্তল

চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের বিশেষ অভিযানে একটি ব্রাজিলে তৈরি বিদেশি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের...
সর্বশেষ সর্বাধিক পঠিত