রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর মধ্যে দীর্ঘ ফোনালাপ

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দীর্ঘ এই ফোনালাপে ভারতের প্রধানমন্ত্রীকে পশ্চিম এশিয়ার শান্তি প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

নিজস্ব প্রতিবেদক

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর সংবাদ মাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গতকালকের ৪০ মিনিটের দীর্ঘ ফোনালাপ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, দুই নেতার মধ্যে আলোচনা ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং এর ফলে ভারত-মার্কিন সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। শিগগিরই বড় কিছু ঘোষণা আসছে বলেও ইঙ্গিত দিয়েছেন রাষ্ট্রদূত।

সাক্ষাৎকারে সার্জিও গর জানান, আজকের ফোনালাপের মূল আলোচ্য বিষয় ছিল পশ্চিম এশিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতি। বিশেষ করে হরমুজ প্রণালী খোলা ও নিরাপদ রাখার গুরুত্ব নিয়ে দুই নেতা বিস্তারিত কথা বলেছেন। ভারতীশ প্রধানমন্ত্রী মোদী স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারত শান্তি ও অবিলম্বে উত্তেজনা কমানোর পক্ষে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এটি বন্ধ থাকলে শুধু ভারত নয়, গোটা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

মার্কিন রাষ্ট্রদূত গর বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে ‘অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে দেখেন। দুই নেতার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত উষ্ণ।

রাষ্ট্রদূত আরও জানান, হরমুজ প্রণালীতে যেকোনো ধরনের বাধা সৃষ্টি করা আন্তর্জাতিক জলসীমার ওপর হস্তক্ষেপ বলে মনে করা হচ্ছে এবং তা গ্রহণযোগ্য নয়।এই ফোনালাপ শুধু পশ্চিম এশিয়া নয়, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি হস্তান্তর এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছুই ছিল আলোচনার এজেন্ডায়। সার্জিও গর বলেন, “ভারত-মার্কিন সম্পর্ক এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের নেতৃত্বের মধ্যে যে আস্থা ও বোঝাপড়া গড়ে উঠেছে, তার ফলে শিগগিরই বড় কিছু ঘোষণা আসতে চলেছে।” তিনি ইঙ্গিত দেন যে, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা এবং যৌথ প্রকল্প নিয়ে খুব শীঘ্রই ইতিবাচক খবর আসতে পারে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত যেভাবে পশ্চিম এশিয়ার শান্তির আহ্বান জানাচ্ছে, তা বিশ্বমঞ্চে প্রশংসিত হচ্ছে বলে উল্লেখ করেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এই আলোচনার পর ভারতকে পশ্চিম এশিয়ার শান্তি প্রক্রিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে দেখা যেতে পারে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...
সর্বশেষ সর্বাধিক পঠিত