মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

শনিবার বোধনের আয়োজনে চট্টগ্রাম যুব বিদ্রোহ উৎসব

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসের ৯৬ তম বার্ষিকী শনিবার (১৮ এপ্রিল)। ১৯৩০ সালের এইদিনে অনিঃশেষ গর্ব এবং অমিত শৌর্যে চট্টগ্রামের অকুতোভয় বিপ্লবীরা মৃত্যুকে আলিঙ্গন করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। টানা চারদিন ব্রিটিশদের কবল থেকে মুক্ত রেখেছিল চট্টগ্রামকে। ব্রিটিশ সাম্রাজ্যের ভীত নাড়িয়ে দেওয়া সেইসব বিপ্লবীরা স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীনতার। আর এই উজ্জ্বল উপাখ্যান শুধু চট্টগ্রাম নয়, পুরো উপমহাদেশ জুড়ে অবিস্মরণীয় হয়ে আছে। সেই কালজয়ী তেজোদীপ্ত সময়কে ধারণ করে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম শনিবার থিয়েটার ইনিস্টিটিউটে আয়োজন করেছে ‘রাস্তা জুড়ে রোদ হোক’ শিরোনামে চট্টগ্রাম যুব বিদ্রোহ উৎসব- ২০২৬। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ আয়োজনে বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠনসমূহ কবিতা নৃত্য ও সংগীত পরিবেশন করবেন। এছাড়া বিপ্লবীদের নিয়ে কথামালা পর্বে উপস্থিত থাকবেন বিশিষ্টজনরা।

সম্পর্কিত খবর

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

চট্টগ্রামে নৃত্য সংগঠন ‘ত্রিভঙ্গ নিকেতন’ এর পরিচালনা কমিটি গঠিত

চট্টগ্রাম নগরীতে ত্রিভঙ্গ নিকেতন নামের এক নৃত্য সংগঠনের সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সোমবার নগরীর অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ও সভা অনুষ্ঠিত হয়।...

চট্টগ্রামে আনন্দী সঙ্গীত একাডেমি দুদিন ব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন সম্পূর্ণ

চট্টগ্রাম : শ্রদ্ধা তাবৎ মানুষের অন্তর্নিহিত ফ্যাকাটি।তাঁর সুষ্ঠু প্রকাশ যেভাবে ঘটুক না কেনো এর প্রতিভাত হয়।এটিসৌন্দর্যতত্ত্বের এটিসৌন্দর্য সত্যানু পরীক্ষিত সত্য অনুসন্ধান শুদ্ধ আনন্দী সঙ্গীত...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: অর্থনীতি ও জনজীবনে বহুমাত্রিক চাপের আশঙ্কা

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান সামাল দিতে দেশে আবারও বড় ধরনের জ্বালানি মূল্য সমন্বয়...
সর্বশেষ সর্বাধিক পঠিত