রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ ভারত সরকারের বিবেচনাধীন

আন্তর্জাতিক প্রতিবেদক

বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচার ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর (এক্সট্রাডিশন) বিষয়ে ঢাকার পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক অনুরোধ খতিয়ে দেখছে ভারত। শুক্রবার (১৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) জানায়, অনুরোধটি বর্তমানে বিচারিক ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পর্যালোচনা করা হচ্ছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা বিষয়টি আমাদের আইনি কাঠামোর মধ্যে থেকে খতিয়ে দেখছি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারতকে একদিকে যেমন নিজেদের আইন মেনে চলতে হচ্ছে, অন্যদিকে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক সম্পর্কের ভারসাম্যও বজায় রাখতে হচ্ছে।

বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর থেকেই শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি জোরদার হয়েছে।বিশেষ করে নতুন সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব পাচ্ছে, যা ভবিষ্যতে ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের সরকারি সূত্র সমূহের মতে পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হতে পারে। কারণ এতে আইনি যাচাই, দ্বিপক্ষীয় আলোচনা এবং আন্তর্জাতিক নিয়ম মেনে চলা-সবকিছুর সমন্বয় প্রয়োজন।

প্রসঙ্গত উল্লেখ্য,  ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এখন পর্যন্ত তিনি সে দেশেই অবস্থান করছেন।

সম্পর্কিত খবর

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত