মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

শিক্ষাবিদ-শিশু সংগঠক অজিত কুমার আইচ-এর প্রস্থান শিশু-কিশোর আন্দোলনে অপূরণীয় ক্ষতি

প্রেস বিজ্ঞপ্তি

গতকাল ১৭ এপ্রিল শুক্রবার এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে বিশিষ্ট শিক্ষাবিদ ও খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ সভাপতি অজিত কুমার আইচ-এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়| এতে বক্তারা বলেন, শিক্ষাবিদ অজিত কুমার আইচ চট্টগ্রামে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রেখেছেন| শিশু-কিশোরদের বিজ্ঞান মনষ্ক সুন্দর মনন গঠনের লক্ষ্যে তিনি সুদীর্ঘকাল ধরে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ সভাপতির দায়িত্ব পালন করে গেছেন| শিক্ষা ও সংস্কৃতি বিস্তারে তাঁর অবদান চট্টগ্রামবাসী কখনো ভুলবে না| হৃদয়ের গভীরে তিনি চিরঅমলিন হয়ে আছেন| খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্মৃতিচারন করেন চট্টগ্রামের বিশিষ্ট জনেরা| বক্তব্য রাখেন স্মরণসভা উদযাপন পরিষদের চেয়ারম্যান, খেলাঘর সহসভাপতি সাংবাদিক এম নাসিরুল হক| অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও শিশু সাহিত্যিক দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক জনাব রাশেদ রউফ, বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক সুভাষ দে, চট্টগ্রাম জেলা শিক্ষক সমবায় কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকিতুল্লাহ, শিক্ষক নেতা ও সহ-সভাপতি অঞ্চল চৌধুরী, শিক্ষাবিদ অজিত কুমার আইচ এর সহধর্মিনী মিসেস রত্না মজুমদার| স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বাংলাদেশ এলিমেন্টারি স্কুল এর শিক্ষক সুপর্ণা বড়ুয়া, ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক রাজিবুল আলম, প্রয়াতের দৌহিত্র অরিজিৎ বিশ্বাস| অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মহানগরী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী| স্মরণানুষ্ঠান উপস্থাপনায় ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাংগঠনিক সম্পাদক তপন মজুমদার| অনুষ্ঠানের শুরুতে ভাই-বোনদের পরিবেশনায় জাতীয় সংগীত ও আগুনের পরশমণি পরিবেশিত হয়| এছাড়াও বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী আইরিন সাহা ও শিল্পী শ্রেয়সী রায় সংগীত পরিবেশন করেন| স্মরণসভায় শোক বার্তা পাঠ করেন মেঘমল্লার খেলাঘর আসরের ছোট্ট বোন প্রজ্ঞা লসমি মজুমদার| পরিবারের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়| এছাড়াও খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির শাখা আসর অংকুর খেলাঘর আসর, কপোত খেলাঘর আসর, দীপশিখা খেলাঘর আসর, মৈত্রী খেলাঘর আসর, সুরাঙ্গন খেলাঘর আসর, জলছবি খেলাঘর আসর এবং মেঘমল্লার খেলাঘর আসর প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন|

সম্পর্কিত খবর

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

চট্টগ্রামে নৃত্য সংগঠন ‘ত্রিভঙ্গ নিকেতন’ এর পরিচালনা কমিটি গঠিত

চট্টগ্রাম নগরীতে ত্রিভঙ্গ নিকেতন নামের এক নৃত্য সংগঠনের সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সোমবার নগরীর অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ও সভা অনুষ্ঠিত হয়।...
সর্বশেষ সর্বাধিক পঠিত