মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

চট্টগ্রাম শান্তি নগর সমাজ কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি এমরান- সম্পাদক জামাল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ডস্থ শান্তি নগর সমাজ কমিটির সাধারণ সভার মধ্য নতুন কমিটি গঠনের লক্ষ্য নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে কমিটির সক্রিয় সদস্যদের সর্ব সম্মতিতে সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ এমরান উদ্দিন’কে সভাপতি, হাজী মোহাম্মদ জামাল মোল্লাহ’কে সাধারণ সম্পাদক ও আবু তাহের মিজবাহ’কে অর্থ সম্পাদক মনোনীত করে ৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। গতকাল রাতে কমিটির নিজ কার্যালয়ে এ সাধারণ সভা ও নির্বাচন কার্যক্রম সম্পন্নর মধ্য দিয়ে এ ঘোষণা দেওয়া হয়েছে। এতে নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, মো. আবছার, মো. নাছির, মো. জাফর ও আফছার উদ্দিন।

সাধারণ সভা ও নির্বাচন পরিচালনাকালে উপস্থিত কমিটির সাবেক সভাপতি আবুল হাশেম কন্ট্রাক্টর বলেন, শান্তি নগর সমাজ কমিটি শক্তিশালী ও গতিশীল করার স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রতি মাসে একবার বৈঠক করে এলাকার বিভিন্ন সমস্যা ও নানা বিষয় নিয়ে আলোচনা করার জন্য নতুন কমিটির প্রতি আহ্বান জানান। এসময় সভায় আবুল হোসেন, জাহাঙ্গীর আলম, আবুল বশর, নুরুল হক নুরু, মো: নাছির, জমির উদ্দিন, মাসুদ পারভেজ সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

চট্টগ্রামে আনন্দী সঙ্গীত একাডেমি দুদিন ব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন সম্পূর্ণ

চট্টগ্রাম : শ্রদ্ধা তাবৎ মানুষের অন্তর্নিহিত ফ্যাকাটি।তাঁর সুষ্ঠু প্রকাশ যেভাবে ঘটুক না কেনো এর প্রতিভাত হয়।এটিসৌন্দর্যতত্ত্বের এটিসৌন্দর্য সত্যানু পরীক্ষিত সত্য অনুসন্ধান শুদ্ধ আনন্দী সঙ্গীত...

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইতিহাস গড়ব : ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : দেশব্যাপী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনে বড় ব্যবধানে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। জেলাটিতে নিবন্ধন করেছে ১ লাখ ৮১ হাজার ১৪০ জন। দ্বিতীয় স্থানে...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত