রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বাংলাদেশ নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

নাহিদ রানা ও তানজিদ তামিমের যুগল ভূমিকায় সিরিজে সমতা আনলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রথমে নাহিদ রানার বিধ্বংসী বোলিং, পরে তানজিদ হাসান তামিমের ব্যাটিং ঝড় – দুইয়ে মিলে সিরিজে সমতা।

 

প্রথমে নাহিদ রানার আগুনে বোলিং এবং এরপর তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিং – এই দুইয়ের উপর ভর করেই বাংলাদেশ সফররত নিউজিল্যান্ডকে দ্বিতীয় একদিনের ম্যাচে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা এনেছে।

প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে আজ দ্বিতীয় ওয়ানডেতে টিকে থাকার লড়াইয়ে নামে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করা কিউইরা ৪৮.৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায়। যেখানে গতিতারকা নাহিদ রানা একাই নিয়েছেন ৫ উইকেট। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বোলিং তো ছিলই, বাউন্সারের পাশাপাশি লেংথের পরিবর্তন করে ব্যাটারদের বোকা বানিয়েছেন। বাংলাদেশের ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। ১০২ বলে ১৭ চারে ৮৩ রান করা কেলি আজ নিউজিল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ স্কোরার। তাঁর বিদায়ে কিউইদের স্কোর হয়ে যায় ৩৬.৪ ওভারে ৫ উইকেটে ১৪৩ রান। সফরকারীদের ইনিংস এরপর ভেঙে গেছে তাসের ঘরের মতো।

১৯৮ রানের লক্ষ্য হলেও শুরুতে উইকেট হারানোর রোগ থেকে যে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না বাংলাদেশ। মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে ২১ রানে ২ উইকেট হারানোর পর হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। তৃতীয় উইকেটে তাঁদের (শান্ত-তামিম) ১১০ বলে ১২০ রানের জুটিই কিউইদের ম্যাচ থেকে অনেকটা ছিটকে দিয়েছে। তামিম ৫৮ বলে ১০ চার ও ৪ ছক্কায় ৭৬ রান করেন। তাঁর ঝোড়ো ইনিংসের সুবাদে ৮৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় ফিরিয়েছে বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিউজিল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ স্কোরার কেলি পেসার নাহিদ রানা ও ব্যাটার তানজিদ হাসান তামিমের ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে তিনি রানার ১৪৫ এর উপরে বা এর আশে পাশের গতিতে বোলিং এবং তামিমের আগ্রাসী ব্যাটিং এর কথা উল্লেখ করে বলেছেন, এই দুইজনই আমাদের শেষ করে দিয়েছেন। আরো কিছু রান স্কোর বোর্ডে জমা করতে পারলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো বলে মত প্রকাশ করেন তিনি।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত