রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সাঈদ আল নোমানের পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি দিতে ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রচণ্ড গরমের মধ্যেই শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এই পরিস্থিতিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

 

জানা গেছে, গত বছরের ধারাবাহিকতায় এবারও নগরের ১০টি পরীক্ষাকেন্দ্রে বিশুদ্ধ বোতলজাত পানির ব্যবস্থা, ছায়াযুক্ত অপেক্ষার স্থান এবং অভিভাবকদের বসার সুবিধা নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে এমপি সাঈদ আল নোমানের প্রতিনিধিদল বিভিন্ন কেন্দ্রে এসব সেবা কার্যক্রম বাস্তবায়ন করে।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু বলেন, এসএসসি পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মানবিক উদ্যোগ হিসেবে এ কার্যক্রম নেওয়া হয়েছে।

এমপি সাঈদ আল নোমান বর্তমানে চীন সফরে থাকলেও সেখান থেকেই সার্বিক দিকনির্দেশনা দিচ্ছেন। তীব্র গরমে অভিভাবকদের কষ্ট লাঘবে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ছাউনি, বসার চেয়ার, বিশুদ্ধ পানি ও হালকা নাশতার ব্যবস্থা করা হয়েছে।
পুরো পরীক্ষা চলাকালীন এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

তিনি বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এমপির নির্দেশে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। গত বছরের মতো এবারও এ উদ্যোগ সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সম্পর্কিত খবর

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...
সর্বশেষ সর্বাধিক পঠিত