রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম সিটির মেয়র পদে জামায়াতের প্রার্থী শামসুজ্জামান হেলালী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামী থেকে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে নগর জামায়াতের শূরা বৈঠকে সদস্যদের মতামতের ভিত্তিতে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

জামায়াতের চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান মেয়র প্রার্থী হেলালীর নাম ঘোষণা করেন।

জামায়াতে ইসলামীর মহানগর শাখার মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, শূরা বৈঠকের সভায় সর্বসম্মতিক্রমে মেয়র প্রার্থী হিসেবে শামসুজ্জামান হেলালীকে নির্ধারণ করা হয়েছে।

শামসুজ্জামান হেলালী চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১০ আসন থেকে জামায়াত জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু বিএনপি প্রার্থী সাঈদ আল নোমানের কাছে তিনি হেরে যান। শামসুজ্জামান হেলালী দাঁড়িপাল্লা প্রতীকে ৭৬ হাজার ৯১৯ ভোট পেয়েছিলেন। আর সাঈদ আল নোমান ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ১ লাখ ২২ হাজার ৯৭৮ ভোট।

এর আগে ২০১০ সালের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি।
২০২৪ সালের ১ অক্টোবর চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে মেয়র নির্বাচিত ঘোষণা করে। আইন অনুযায়ী, সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদ ধরা হয় প্রথম সাধারণ সভা থেকে পরবর্তী পাঁচ বছর। মেয়র রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে চসিকের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি। সে হিসেবে গত ২৩ ফেব্রুয়ারি মেয়র ডা. শাহাদাতের মেয়াদ শেষ হয়ে যায়। বিএনপি ক্ষমতায় আসার পরে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এখনো মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. শাহাদাত হোসেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট। এরপর ভোটে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন ডা. শাহাদাত। তিনি বিএনপি থেকে মেয়র পদে এবারেও মনোনয়ন প্রত্যাশী।

সম্পর্কিত খবর

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...
সর্বশেষ সর্বাধিক পঠিত