মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

গুপ্তভাবে রাজনীতি করলে সেটা শক্তভাবে মোকাবিলা করা হবে : চবি ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেছেন, আপনারা রাজনীতি করেন সেটা সাধুবাদ জানাই, কিন্তু গুপ্তভাবে রাজনীতি করলে সেটা শক্তভাবে মোকাবিলা করা হবে। অনেক ছাড় দিয়েছি, আর দেওয়া হবে না। শিক্ষার্থীদের পরিবেশ নষ্ট করতে যে সংগঠনই সামনে আসবে, জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্রতিহত করবে। তারা আমাদের ব্যক্তিগত জীবন থেকে পরিবার কিংবা সামাজিক কোনো ভাবেই ছাড় দেয়নি। চট্টগ্রাম সিটি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামি ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার বিষয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা কর্মীরা। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, আজ গুপ্তদের গায়ে জ্বলন ধরেছে। অতীতে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সেজে নির্যাতন করতো, সেই গুপ্তদের পরিচয় প্রকাশ পেয়েছে।

সরকারের কাছে দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যারা নির্বাচিত সরকারের বিরুদ্ধে অবস্থান করবে, বিতর্ক তৈরির চেষ্টা করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় এখনও বৈষম্যমুক্ত হয় নাই। বিশ্ববিদ্যালয়ে এখনও রাজাকার, আলবদর ও আল শামসের বাহিনীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছে। বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী হলের মোড় প্রদক্ষিণ করে আলাওল হল ঘুরে ২নম্বর গেটে এসে শেষ হয়।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ছবি : সংগৃহীত   বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত