রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের খনন কাজ চলার সময় দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের খনন কাজ চলার সময় মাটি ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল ভোর ৪টায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন।

নিহত দুই শ্রমিকের নাম রাকিব ও তুষার। তাদের মধ্যে তুষারের বাড়ি দিনাজপুর জেলায়। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত দুই শ্রমিকের নাম সাগর ও এরশাদ। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ভোর ৪টার দিকে আগ্রাবাদ অ্যাকসেস রোডের সিঙ্গাপুর মার্কেটের সামনে ওয়াসার পানির পাইপ বসানোর জন্য মাটি কাটার সময় ৪ জন শ্রমিক মাটি চাপা পড়েন। আমাদের টিম তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, নিহত দুই শ্রমিকের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। পরিবারের সদস্যরা এসেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে ক্ষতিপূরণ পায়, সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ওয়াসা কতৃপক্ষ কথা বলছে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির সূত্রে জানা গেছে, চার শ্রমিককে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজন ক্যাজুয়াল্টি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, কাজ চলার সময় যথাযথ শ্রমিক সুরক্ষা নীতিমালা অনুসরণ না করার জন্যই এইরকম দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্টদের মতে সরকারের উচিত টিকাদাররা কাজের জায়গায় যথাযথ নিরাপত্তা নিশ্চিত করেন কিনা সেটা প্রতিনিয়ত তদারকি করা।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...
সর্বশেষ সর্বাধিক পঠিত