রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

তৃতীয় একদিনের আন্তর্জাতিক জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

খর্ব শক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজে প্রথম খেলাতেই হেরে বাংলাদেশ পিছিয়ে পড়েছিলো। তবে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকেই দারুণ একটি জয়ের মাধ্যমে বাংলাদেশ দল ঘুরে দাঁড়ায়। আর আজ তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিকেও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিং এর সুবাদে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ৩ ওয়ানডের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে এটি বাংলাদেশের হ্যাটট্রিক সিরিজ জয়। এর আগে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছিলেন মেহেদী হাসান মিরাজর নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।

মিরপুরের যে উইকেটে প্রথম দুটি ওয়ানডে হয়েছিল, চট্টগ্রামের উইকেট ছিল তার চেয়ে আলাদা। এটিকে বলা হয়েছিল ব্যাটিং সহায়ক উইকেট। কিন্তু বাংলাদেশের বোলারদের আঁটসাঁট বোলিং বিশেষ করে ‘ফিজ’-এর ঝলকে নিউজিল্যান্ড মাত্র ২১০ রানেই অলআউট।

লক্ষ্য তাড়ায় কিউইদের শুরুটা ভালো হয়নি। দলীয় ৮ রানে হেনরি নিকোলসকে তুলে নেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এরপর উইল ইয়াং ও নিক কেলির ৪৬ রানের জুটি। উইল ইয়াংকে ফিরিয়ে এই জুটিও ভেঙেছেন ফিজ। চোটের কারণে সিরিজের প্রথম দুটি ওয়ানডে খেলেননি। এই ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন তিনি। আর ফেরার ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। ৪৩ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচে তাঁর বোলিং বিশ্লেষণ ৯-২-৪৩-৫।

তাঁর বোলিংয়ের সামনে কোনো কিউই ব্যাটারই সুবিধা করতে পারেননি। ৮০ বলে ৫৯ রান করা নিক কেলিকেও ফিরিয়েছেন তিনি। তবে নিক কেলি নন, কিউই ইনিংসে সর্বোচ্চ ৭৫ রান করে ডিন ফক্সক্রফট। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৭ টি ছয়ে ৭২ বলে ৭৫ রান করেন তিনি। ফিজের ৫ উইকেটের পর ২টি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।

এর আগে টসে হেরে আগে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং লিটন দাসের ফিফটিতে ২৬৫ রান তোলে বাংলাদেশ। ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা অবশ্য দুঃস্বপ্নের মতোই হয়েছিল। ৩২ রানের মধ্যেই সাইফ হাসান (০), তানজিদ হোসেন তামিম (১) ও সৌম্য সরকারকে (১৮) হারিয়ে ফেলেছিল স্বাগতিকেরা। এরপরই শান্ত ও লিটনের প্রতিরোধ। দেখেশুনে খেলতে থাকেন তাঁরা। শুরুর বিপর্যয় কাটিয়ে দলকে লড়াইয়ের জন্য ভালো একটা পুঁজি পাওয়ার ভিতও গড়ে দেন তাঁরা। চতুর্থ উইকেটে ১৭৮ বলে ১৬০ রান করেন তাঁরা। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ উইকেটে বাংলাদেশের পক্ষে এটাই সর্বোচ্চ জুটি।

লিটনের বিদায়ে ভাঙে এই জুটি। আউট হওয়ার আগে ৯১ বলে ৩টি চার ও ১টি ছয়ে ৭৬ রান করেন লিটন। সম্ভাবনা জাগিয়েও লিটন সেঞ্চুরি করতে না পারলেও রানের তিন অঙ্ক ছুঁয়েই মাঠ ছেড়েছেন শান্ত। ওয়ানডেতে দীর্ঘ সময়, ৭৭১ দিন পর সেঞ্চুরির দেখা পেলেন তিনি। লেনক্সের বলে স্মিথের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ১০৯ বলে ১০৫ রান করেন শান্ত। তাঁর ইনিংসটিতে আছে ৯টি চার ও ২টি ছয়। শান্ত-লিটনের বিদায়ের পর ২৯ বলে ৩৩ রান করেন তাওহীদ হৃদয়। বল হাতে সবচেয়ে সফল উইল ও’রুর্ক; ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ২টি করে উইকেট নিয়েছেন বেন লিস্টার ও জেডেন লেনক্স।

তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে তিনটি ম্যাচেই দাপুটে বোলিং এর জন্য সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশি গতি দানব নাহিদ রানা।

সম্পর্কিত খবর

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...
সর্বশেষ সর্বাধিক পঠিত