রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে হাম নিউমোনিয়া রোগের প্রকোপ বাড়ছে, হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি

শৈবাল পারিয়াল

চট্টগ্রামে হাম আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরসাথে নিউমোনিয়ার রোগীও ভর্তি হতে দেখা গেছে।

হামের উপসর্গ নিয়ে আসা শিশুর সংখ্যা বাড়তে থাকায় বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ‘হাম কর্নার’ স্থানান্তর করা হয়েছে মেডিসিন ইউনিটের ১ নম্বর ওয়ার্ডে।

স্বাস্থ্য বিভাগ আশা করছে টিকা কার্যক্রম চলমান থাকায় ধীরে ধীরে হাম আক্রান্তের সংখ্যা কমবে। হামের সংক্রমণ ঠেকাতে টিকা দেওয়ার উপর গুরুত্ব দিচ্ছে তারা। পাশাপাশি নিউমোনিয়া থেকে শিশুদের রক্ষা করতে অতিরিক্ত রোদে না যাওয়া, ঠান্ডা কিছু না খাওয়া এবং জ্বর ও সর্দি হলে চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

হামের কারণ মিজলস ভাইরাস শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে ফুসফুস সহজে সংক্রমিত হয়ে নিউমোনিয়ার আশঙ্কা বাড়ে। চিকিৎসকরা বলছেন, গ্রীষ্মে তাপমাত্রা বাড়তে শুরু করলেও নিউমোনিয়া সংক্রমণের আশঙ্কা বাড়ে। হামজনিত এবং আবহাওয়াজনিত প্রভাব— দুই কারণেই এখন নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশে এখন হামের টিকা পর্যাপ্ত পরিমানে আছে। অবিলম্বে অভিভাবকদের নিজ নিজ বাচ্চাদের টিকা দিতে সচেতন হতে তারা পরামর্শ দিছেন।

সম্পর্কিত খবর

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...
সর্বশেষ সর্বাধিক পঠিত