মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

নিজস্ব প্রতিবেদক

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সভাপতিত্বে গতকাল ২৪এপ্রিল ২০২৬ শুক্রবার বিকেল ৪টায় সিআরবি, সাত রাস্তার মোড়, চট্টগ্রামে সারা দেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডাক্তার মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চিত্রশিল্পী রনী ইসলাম, পরিবেশ কর্মী আনোয়ার জাহান রোজি, মোহাম্মদ জানে আলম,মোহাম্মদ সিয়াম আনমেদ, নারী নেত্রী শামীম আরা, সুলতানা রাজিয়া, মমতা বেগম সহ
সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন উপজেলার গ্রামে সড়কের দুই পাশের জমির মালিকরা নিজেদের দাবি করে নির্বিচারে রাস্তার ধারের বৃক্ষ হত্যা করছেন। অথচ পৃথিবীর কোনো সভ্য দেশে জনগণ এভাবে রাস্তার ধারের বৃক্ষ ধ্বংস করে না। এই বৃক্ষগুলো সড়কের মাটি দৃঢ়ভাবে ধরে রাখে, দুর্ঘটনা প্রতিরোধে সহায়তা করে, পাখিদের আবাসস্থল তৈরি করে, শব্দ দূষণ ও তাপ কমায় এবং আমাদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। মানুষ ও প্রাণিজগতের অস্তিত্বের জন্য অপরিহার্য এই বৃক্ষগুলোকে কোনো ধরনের বিবেচনা ছাড়াই নিধন করা হচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক।

বক্তারা আরো বলেন, প্রতিটি উপজেলার সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার, থানা পুলিশ প্রশাসন, বনকর্মী, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যসহ সংশ্লিষ্ট সকল জনপ্রতিনিধির নীরব ভূমিকা এই বৃক্ষ নিধনের জন্য দায়ী। তারা সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, “রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণির সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন’। তাই এই দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসতে হবে।

পরিশেষে বক্তারা দেশের সর্বস্তরের জনগণকে এই আন্দোলনে যুক্ত হয়ে রাস্তার ধারের বৃক্ষ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।

সম্পর্কিত খবর

প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ছবি : সংগৃহীত   বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত