বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

‘ভয়েস ফর চট্টগ্রাম’ এর উদ্যোগে সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

অদ্য ২৫ এপ্রিল শনিবার সকাল ১১টায় বন্দরনগরীর চট্টগ্রামের জনসচেতনতামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস ফর চট্টগ্রাম’ (ভিএফসি) এর উদ্যোগে চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে বেসরকারী হাসপাতাল নির্মাণ প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিআরবির খেলার মাঠের সম্মুখ অংশে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। অত্র মানববন্ধনে অংশগ্রহণ করেন ভিএফসির সদস্যরা সহ চট্টগ্রামের বিভিন্ন শ্রেণীর পেশাজীবি ও সচেতন নাগরিকবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ভয়েস ফর চট্টগ্রাম বা ভিএফসির সভাপতি ডা. ঈসা চৌধুরী, ভিএফসির সাধারণ সম্পাদক এডভোকেট জালাল উদ্দীন পারভেজ, সহসভাপতি এডভোকেট নজরুল ইসলাম ও মাে. আজম, যুগ্ম সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন, ব্যাঙ্কার আলভি রাইহান ও প্রকৌশলী আরিফ হাসান চৌধুরী। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক জাহিদুল করিম কচি, বিশিষ্ট রাজনীতিবিদ সাথী উদয় কুসুম বড়ুয়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঠিকাদার কমিটির সভাপতি এস এম আবু সালেহ, ব্যবসায়ী মাহবুব রানা, চট্টগ্রাম মেইলের সম্পাদক শিশির পারিয়াল সহ উপস্থিত আরো অনেকে।

বক্তারা তাঁদের বক্তৃতায় চট্টগ্রামের জনসাধারণের দৈনন্দিন জীবনে সিআরবির নির্মল ও বিশুদ্ধ প্রাকৃতিক বাতাসের গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা কেউ হাসপাতালের বিপক্ষে নই, কিন্তু আমরা সিআরবির প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করে যেকোনো স্থাপনা নির্মাণের বিরুদ্ধে। বক্তারা বলেন, সিআরবির প্রাকৃতিক গুরুত্বের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনা হিসেবেও বিশাল গুরুত্ব রয়েছে। বক্তারা আরও বলেন, চট্টগ্রামে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেলওেয়ের অনেক পতিত জমি পড়ে রয়েছে। প্রয়োজনবোধে সেগুলোতে হাসপাতাল নির্মাণ করা যেতে পারে, কিন্তু সিআরবিতে কোনোভাবেই নয়। বক্তারা বলেন সিআরবি হচ্ছে চট্টগ্রামের মানে চাটগাঁইয়াদের ফুসফুস এবং আমরা যেকোনো মূল্যে আমাদের এই ফুসফুসকে রক্ষা করবো, প্রয়োজনে নিজেদের জীবন দিয়ে হলেও। বক্তরা বলেন, অতীতে পলাতক জনবিচ্ছিন্ন ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলেও একটি মাফিয়া চক্র সিআরবি গ্রাস করে হাসপাতাল নির্মাণের অপচেষ্টা করেছিলো। কিন্তু চট্টগ্রামের সর্বস্তরের জনগণের প্রতিরোধের কারণে তা সম্ভব হয় নাই। ওই একই মাফিয়া চক্র আবারো ষড়যন্ত্র শুরু করেছে, কিন্তু যেহেতু বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার ক্ষমতায় রয়েছে ; অতএব আমরা বাংলাদেশের জনগণের সুযোগ্য নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই ষড়যন্ত্রকেও অকার্যকর করে দেবো। বক্তারা প্রয়োজনে সিআরবিতে বর্তমানে যে সরকারি হাসপাতালটি রয়েছে সেটার সক্ষমতা বৃদ্ধির উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, চসিক মেয়র ডা. শাহাদাৎ হোসেন সহ চট্টগ্রামের সকল সংসদ সদস্য ও মন্ত্রীদের নিকট সিআরবি সহ চট্টগ্রামের সকল প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থাপনার রক্ষায় এগিয়ে আসার অনুরোধ জানান।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের তিন দফা দাবিতে সড়ক অবরোধ

চট্টগ্রাম : বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদের ক্যালকুলেটর ও জরুরি কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিকূল পরিস্থিতির কথা...

চট্টগ্রাম বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে রুহুল কবির রিজভী

বাঁশখালী, চট্টগ্রাম : টানা বৃষ্টি আর পাহাড় ধসের কারণে যে প্রবল বন্যা তৈরি হয়েছে, তাতে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। প্রাণিসম্পদ তলিয়ে গেছে। সব...

প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, ভুল প্রশ্নে পূর্ণ নাম্বার : সংসদে শিক্ষামন্ত্রী

এইচএসসির পদার্থ বিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর, যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে, সেসব কেন্দ্রে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে– এমন আশ্বাস...

চট্টগ্রাম কক্সবাজার রুটে পাঁচদিন পর ট্রেনের যাত্রা শুরু

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাঁচদিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় ট্রেন যাত্রা শুরু হয়েছে। রোববার ( ১২ জুলাই ) ভোর...

চট্টগ্রামে বন্যা পরিস্থিতির মোকাবিলায় সেনাবাহিনী নিয়োগ

চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় বাংলাদেশ...

‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচী ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতকরণসহ তিন দফা দাবি আদায় না হলে আগামীকাল বুধবার ১৫ জুলাই পরীক্ষা শেষে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির ঘোষণা...
সর্বশেষ সর্বাধিক পঠিত