মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

বাকলিয়া শান্তি নগর সমাজের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরশনের আওতাধীন ১৭নং পশ্চিম বাকলিয়া ” শান্তি নগর সমাজ ” কমিটির দুইবছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে কমিটির নিজ কার্যালয়ে ১১ জনকে উপদেষ্টা এবং ৩৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ কমিটির সভাপতি হাজী এমরান উদ্দিন এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ কমিটির সাবেক সভাপতি আবুল হাশেম কন্ট্রাক্টর, বিশেষ অতিথি ছিলেন, জনকল্যাণ আবাসিক সমিতির যুগ্ম সম্পাদক মো. নিজাম উদ্দিন, সভাপতি মো. রেজাউল করিম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য জাহাঙ্গীর আলম ও মো. মাহবুব আলম। এসময় অতিথিরা বলেন, নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখবেন। তারা জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এক যোগে কাজ করে যাবেন। বক্তারা এসময় আরও বলেন, বিশেষ করে শান্তি নগর এলাকায় মাদক সেবনকারী বা ব্যবসায়ী, চুরি ছিনতাইকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা মাথা গজিয়ে উঠেতে না পারে সেদিক সজাগ দৃষ্টি রাখতে হবে।

আলোচনা শেষে অতিথিরা নতুন কমিটি ঘোষনা করেন, যেখানে উপদেষ্টারা হলেন- উপদেষ্টা সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হাশেম কন্ট্রাক্টর, এড. আজিজুল হক, অধ্যক্ষ মকসুদুর রহমান চৌধুরী, মো. আবু নাছের, মো. আবু জাফর, মো. নুরুল আবছার, কবির আহমদ ভূঁইয়া, হাজী নুরুচ্ছফা, মো. রেজাউল করিম চৌধুরী, মো. নুরুল হক সিকদার ও মো. মাহবুব আলম এবং কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন- সভাপতি হাজী মোহাম্মদ এমরান উদ্দিন, সহ সভাপতি, মোঃ আবুল হোসেন সওদাগর, সহ সভাপতি মোহাম্মদ মহিবুল হক, সহ সভাপতি মোঃ নুরুল আবছার সওদাগর, সাধারণ সম্পাদক হাজী মোঃ জামাল মোল্লা, যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম, অর্থ সম্পাদক মোঃ আবু তাহের মিসবাহ, সহ অর্থ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক রাজা মিয়া, প্রচার সম্পাদক মোঃ রাসেল, সহ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবুল বশর, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ টিপু সুলতান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইউনুস, সহধর্ম বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান টিটু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক গফুর জুয়েল, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম, আইন বিষয়ক সম্পাদক আ.ন.ম জুবায়ের, দপ্তর সম্পাদক কাজী জমির উদ্দিন বাবলু, সহ দপ্তর সম্পাদক মোঃ বেলাল, সাংস্কৃতিক সম্পাদক সজল কান্তি চৌধুরী, মুক্তিযোদ্ধা সম্পাদক হায়দার মাহমুদ ও মহিলা বিষয়ক সম্পাদক সুমি চৌধুরী।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন, অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, ফরিদুল আলম, মোঃ মোরশেদ আলম, নজির আহমদ, আবুল কালাম আবু, নাসির উদ্দিন সরদার, আবু তাহের, মজিবুর রহমান,কে এম ইয়াসিন, কিশোর রায় বিশ্বাস, মোহাম্মদ সালামতুল্লাহিরু, মোহাম্মদ ইউসুফ, হাজী রফিকুল আলম ও শিমুল বিকাশ দাস।

উল্লেখ, বাকলিয়া শান্তি নগর সমাজ কমিটির কার্যক্রম শুরু হয় ১৯৮৪ সাল থেকে। এর পর থেকে সংগঠনটি গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়া লেখার খরচ বহন, বয়স্ক মানুষের মাঝে ইসলামি শিক্ষা প্রদান, যৌতুক বিরোধী আন্দোলন, রক্তদান কর্মসূচি, মাদক নির্মূল রোধ, ইভটেজিং প্রতিরোধ, সমাজে সেবা মূলক কাজ করে যাচ্ছে, মসজিদ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচন্ন করন, অরক্ষিত কবর সংস্কার, অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তাসহ নানা সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে : আবু সুফিয়ান এমপি

জরুরি মুহূর্তে একজন দক্ষ চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ একজন মানুষের জীবন বাঁচাতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

যে বয়সে কাঁদে ব্যাগ নিয়ে বন্ধুের সাথে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে মৃত্যুর লড়াইয়ে অতুন

চট্টগ্রাম : চট্টগ্রামে অতুন চক্রবর্তী ১০ বছর বয়সী এক শিশুর পরিবার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছেন মানবিক ব্যক্তিদের প্রতি। শিশুটি ভয়ংকর " ডিফিউজ...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত