মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

পদ্মা অয়েল কোম্পানির সঙ্গে নির্বাচিত সিবিএ নেতাদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

পদ্মা অয়েল কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচিত সিবিএ নেতাদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৯ এপ্রিল) প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান ভতিথি ছিলেন পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: মফিজুর রহমান।

সদ্য নির্বাচিত সিবিএ সভাপতি মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে ও পদ্মা অয়েলের মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মীর মো: ফকরুদ্দীনের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখেন, পদ্মা অয়েল কোম্পানীর মহা ব্যবস্থাপক ( চিফ মেডিকেল অফিসার) ডা: মো: আলমগীর চৌধুরী, মহাব্যবস্থাপক রুমান চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হোসেন।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন সিবিএ সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হোসেন শফি, কোষাধ্যক্ষ ইয়াহিয়া আহাদ, সাংগঠনিক সম্পাদক মো: সেলিম উদ্দিন, দপ্তর মস্পাদক মো: সেলিম কবির চৌধুরী। এ সময় কার্যকরী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল একযোগে দেশের ২২টি কেন্দ্রে পদ্মা অয়েলের কার্যকরী পরিষদের নির্বাচন (২০২৬) অনুষ্ঠিত হয়। এর আগে পদ্মা অয়েলে কোম্পানি লি: এমপ্লয়িজ ইউনিয়ন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়। সভায় পদ্মা অয়েলে কাজের পরিবেশ ভালো রাখতে এবং মালিক-শ্রমিক সম্পর্ক মজবুত করতে নির্বাচিত কর্মকর্তাদের সহযোগিতা কামনা করা হয়।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

অনিরাপদ সমাজব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম : প্রতিদিন ৯ জন করে মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ছয় মাসে ১৭০০...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...
সর্বশেষ সর্বাধিক পঠিত