রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বান্দরবানে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ে সেমিনার

বান্দরবান প্রতিনিধি

নগদহীন আর্থিক ব্যবস্থার প্রসারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বান্দরবানে ইসলামি ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক বান্দরবান শাখার মাধ্যমে দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক নানা কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।

‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ এর প্রচারে গতকাল বৃহস্পতিবার  (৩০ এপ্রিল ) সকালে বান্দরবান জেলা প্রশাসক এর কার্যালয় থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট পর্যন্ত একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সেমিনার ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ আরিফ হোসেন খান।

এসময় মোঃ মকবুল হোসেন,নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, ট্রাস্ট ব্যাংক এর  উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন, পরিচালক পিএসডি প্রধান কার্যালয় বাংলাদেশ ব্যাংক আ.ন. ম মঈনুল কবিরসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন ব্যাকের শাখা প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে প্রধান সড়ক গুলোতে জনসচেতনতামূলক র‌্যালির মাধ্যমে অনুষ্ঠিত হয় ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক বিশেষ সেমিনার।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আরিফ হোসেন খান বলেন, সরকার প্রতি বছর নগদ অর্থ ছাপানো, পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। ডিজিটাল লেনদেন, বিশেষ করে বাংলা কিউআর ব্যবহারের পরিধি বাড়ানো গেলে এসব ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। একই সঙ্গে বাড়বে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা।

বিশেষ অতিথি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ মকবুল হোসেন  বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে স্বচ্ছতা, দক্ষতা এবং লেনদেনে নিরাপত্তা নিশ্চিত হবে। এ ছাড়া ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনবে।

সেমিনারে বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘ডিজিটাল লেনদেনের বিস্তারে দেশের অর্থনীতি হবে আরও স্বচ্ছ, গতিশীল ও নিরাপদ। ইউসিবি গ্রাহকদের সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা দিতে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে। আমরা বিশ্বাস করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ে উঠলে দুর্নীতি কমবে, রাজস্ব বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা ‘ক্যাশলেস বাংলাদেশ ইনিশিয়েটিভ’-এর সামগ্রিক ধারণা নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন, এর পর অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন ব্যাংকের বুথে বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত