রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

এখন থেকেই আবশ্যিক কারিকুলামে ক্রীড়া বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে : মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, আল্লাহর রহমত এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার দক্ষ মন্ত্রিপরিষদের বিচক্ষণতার কারণে সংকটের মধ্যেও ফান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ দেওয়া হবে। গতকাল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দেশব্যাপী একযোগে আয়োজিত কর্মসূচি ‘নতুনকুড়ি’ স্পোর্টস-২০২৬ চট্টগ্রাম বিভাগীয় পর্বের আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কর্মসূচিটির কেন্দ্রীয় উদ্বোধন সিলেট থেকে ভার্চুয়ালি ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন। এর আগে, চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত ‘শিক্ষক সমাবেশ’ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, পৃথিবীর খুব কম দেশেই বাংলাদেশের মতো ফান্ড ম্যানেজমেন্ট করতে হয়।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মাদকের প্রভাব থেকে দূরে রাখতে ক্রীড়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এখন থেকেই আবশ্যিক কারিকুলামে ক্রীড়া বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এতে মিউজিক, মেধা যাচাইয়ের কুইজ, দাবা, ক্রিকেট, ফুটবল, কাবাডি এবং শারীরিক কসরতসহ বিভিন্ন শৈল্পিক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। এর ফলে প্রাথমিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটবে।

তিনি আরও বলেন, স্কিল-বেইজড, নলেজ-বেইজড এবং নিড-বেইজড শিক্ষার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে তারা বিশ্ব দরবারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত