রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিআইটিআইডিতে ‘বিশ্ব হাত পরিচ্ছন্নতা’ দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস’র (বিআইটিআইডি) উদ্যােগে মঙ্গলবার (৫ মে) ‘বিশ্ব হাত পরিচ্ছন্নতা দিবস’ উদযাপন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল-‘কর্ম জীবন বাঁচায়’। এ উপলক্ষে সকালে র‌্যালি, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বিআইটিআইডি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ইফতেখার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসপাতালের বহিঃবিভাগ ও অন্তঃবিভাগে আগত রোগী এবং এ্যাটেনডেন্টদের সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম ও প্রয়োজনীয়তা সম্পর্কে ভিডিও চিত্র উপস্থাপন করা হয়। বিআইটিআইডিতে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রনব কুমার বড়ুয়া, ডা. তাবাস্সুম ফেরদৌসী ও ডা. ইশরাত জাহান ‘বিশ্ব হাত পরিচ্ছন্নতা দিবস’ বিষয়ে আলোচনা করেন।

সভায় সভাপতির বক্তব্যে হাসপাতালের পরিচালক ডা. ইফতেখার আহমদ বলেন, বহু রোগ আমাদের হাত ও খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে। আমাদের হাত প্রতিদিন লক্ষ লক্ষ জীবাণুর সংস্পর্শে আসে। প্রতিদিন আমরা অস্বাস্থ্যকর ও নোংরা জিনিষ স্পর্শ করি। সে জিনিষগুলো স্পর্শ করার পর যদি আমরা হাত না ধুই তাহলে খাবার ও পানীয়ের মাধ্যমে জীবাণু সহজেই আমাদের শরীরে প্রবেশ করতে পারে। সঠিকভাবে হাত পরিস্কার রাখার মাধ্যমে আমরা অনেক সংক্রামক রোগের প্রার্দুভাব থেকে রক্ষার পেতে পারি। পাশাপাশি সুস্থ থেকে কর্মক্ষমতা বৃদ্ধি করতে পারি। এ ব্যাপারে জনসচেতনতার কোন বিকল্প নেই। সময়মতো ও সঠিকভাবে হ্ত ধূলে অনুজীবের বিস্তার উল্লেখযোগ্যভাবে কমানো যায় এবং রোগীর সুরক্ষা বৃদ্ধিতে সংক্রমণ প্রতিরোধমূলক ব্যবস্থার ভূমিকাকেও জোরদার করে। সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললে ব্যক্তিকে সুরক্ষিত রাখার পাশাপাশি জীবন বাঁচানো সম্ভব।

সম্পর্কিত খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...
সর্বশেষ সর্বাধিক পঠিত