রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

অপহরণ মামলায় ওসি প্রদীপের চূড়ান্ত প্রতিবেদন দাখিল, নারাজিতে পিবিআইকে পুনঃতদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রাউজান থানার সাবেক ওসি প্রদীপ কুমার সহ ৬ জনের বিরুদ্ধে করা অপহরণ ও চাঁদা দাবির একটি মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করেছেন মামলার বাদী ডা. জাহাঙ্গীর আলম। আদালত তার নারাজি পিটিশনটি গ্রহণ করে মামলাটি পুনঃতদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলাকে নির্দেশ দিয়েছেন। গতকাল চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন। এর আগে ২০২৫ সালের ২৬ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা এসআই হোসেন ইবনে নাঈম ভূঁইয়া মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ডা. জাহাঙ্গীর আলম চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত তার এজাহার গ্রহণ করে তখন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। মামলায় আসামি করা হয়েছে রাউজান থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, এসআই টোটন মজুমদার, এসআই শাফায়েত আহমদ, পাইওনিয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. ফজল করিম (বাবুল), পরিচালক মনজুর হোসেন এবং প্রতিষ্ঠানটির সুপারভাইজার মো. জাহাঙ্গীর আলমকে। বাদীর নারাজি পিটিশন দাখিলের প্রেক্ষিতে আদালত পিবিআইকে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোহাম্মদ রাসেল।

সম্পর্কিত খবর

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত