শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বীরকন্যা প্রীতিলতার ১১৬তম জন্মদিবসে পুষ্পিত শ্রদ্ধা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে অগ্নিযুগের প্রথম নারী শহিদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১৬তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে| এ উপলক্ষে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের সামনে প্রীতিলতার ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়| শ্রদ্ধা নিবেদন শেষে পরিষদের সভাপতি ও সানোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ শেখর দত্তের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়| সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, মোহাম্মদ আবুল হোসেন, প্রাচির দাশ, ˆশশব দাশ, রাজ দাশ ও বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব|

বক্তারা বলেন, আজকে থেকে ১১৬ বছর আগে চট্টগ্রাম জেলা পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে পিতা জগবন্ধু ওয়াদ্দেদার ও মাতা প্রতিভা দেবীর ঘরে জন্মগ্রহণ করে প্রীতিলতা, তাঁর জন্ম চট্টগ্রামের মাটিকে ধন্য করেছে| প্রীতিলতা ব্রিটিশবিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করে স্বাধীনতা সংগ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন| বর্তমান সময়ে যখন একটি গোষ্ঠী নারীদের ঘরের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চায়, তখন প্রীতিলতার জীবন আমাদের সামনে সাহস, শক্তি ও সংগ্রামের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়| প্রীতিলতা সাহসিকা নারী হিসেবে
পৃথিবীর সংগ্রামী মানুষের হৃদয়ে চিরজাগরূক থাকবে|

সম্পর্কিত খবর

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত