রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

শুভেন্দু অধিকারীই ভারতের পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক প্রতিবেদক

সমস্ত জল্পনার অবসান। ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এক নতুন যুগের সূচনা করে রাইটার্স বিল্ডিংয়ের চাবিকাঠি হাতে নিতে চলেছেন বিজেপি নেতা এবং পশ্চিমবঙ্গের বিগত বিধানসভায় বিরোধী দলীয় নেতা শ্রী শুভেন্দু অধিকারী। বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নামেই চূড়ান্ত সিলমোহর দিয়েছে ভারত ও বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আজ শুক্রবার ৮ মে সকালে কলকাতায় পৌঁছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সিনিয়র বিজেপি নেতা অমিত শাহের ম্যারাথন বৈঠকের পরেই এই খবর প্রকাশ্যে আসে।

এদিন সকালে কলকাতায় পা দিয়েই পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠকে বসেন অমিত শাহ। সূত্রের খবর, সেখানে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নামই প্রস্তাব করেন। যদিও দৌড়ে শমীক ভট্টাচার্য নিজে ছাড়াও স্বপন দাশগুপ্ত ও উৎপল মহারাজের মতো হেভিওয়েটদের নাম ছিল, কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞ ও লড়াকু ভাবমূর্তির শুভেন্দুতেই আস্থা রাখল দিল্লি।

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত