মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

দেওয়ানজী পুকুর পাড়ে বাসা থেকে শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার

শৈবাল পারিয়াল

চট্টগ্রাম মহানগরীর দেওয়ানজী পুকুর পাড় এলাকায় নিজ বাসা থেকে এক স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা তিনটার দিকে নিজ বাসার খাটের ওপর থেকে পলি চৌধুরী (৪৬) নামে ওই শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়। তিনি একটি স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষিকা এবং ওই বাসায় একাকী বসবাস করতেন।

স্বজনদের সাথে শনিবার সকাল থেকেই তার যোগাযোগ ছিল না। তারা রোববার সকালে বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ৯৯৯ এ খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দরজা ভেঙ্গে খাটের ওপর শোয়ানো অবস্থায় ওই শিক্ষিকার লাশ উদ্ধার করে। লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং র্দুগন্ধ বের হচ্ছিল। লোকজনের ধারণা কয়েকদিন আগে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন।

সম্পর্কিত খবর

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...
সর্বশেষ সর্বাধিক পঠিত