বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

গর্ভের সন্তানের লিঙ্গপরিচয় প্রকাশ অবৈধ: হাই কোর্টের পূর্ণাঙ্গ রায়

নিজস্ব প্রতিবেদক

গর্ভের সন্তানের লিঙ্গপরিচয় প্রকাশ অবৈধ: হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা পরীক্ষার মাধ্যমে নির্ধারণ ও তা প্রকাশ করাকে অবৈধ, বৈষম্যমূলক ও অসাংবিধানিক ঘোষণা করে দেওয়া হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে।

সব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের এ সংক্রান্ত রিপোর্টের তথ্য সংরক্ষণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে আগামী ছয় মাসের মধ্যে একটি কেন্দ্রীয় ডেটাবেজ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে রায়ে।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাই কোর্ট বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি সংক্ষিপ্ত রায় দিয়েছিল।

২০২০ সালের ২৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধের নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করেন।

অ্যাডভোকেট ইশরাত নিজেই রিটের পক্ষে শুনানি করেন, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট তানজিলা রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে অনাগত শিশুর লিঙ্গপরিচয় প্রকাশ বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে হাই কোর্ট।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, আল্ট্রাসনোগ্রাফি ও অন্যান্য ডায়াগনস্টিক প্রযুক্তির ‘অপব্যবহার’ করে গর্ভের সন্তানের লিঙ্গপরিচয় নির্ধারণের প্রবণতা বাড়ছে। এর ফলে কন্যাভ্রূণ হত্যা, লিঙ্গ ভারসাম্যহীনতা এবং নারীদের বিরুদ্ধে বৈষম্য সৃষ্টি হচ্ছে। এটি অনাগত শিশু ও মায়ের জীবনের অধিকার এবং মর্যাদার সরাসরি লঙ্ঘন।

সংবিধানের ১৮, ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদের কথা তুলে ধরে আদালত বলেছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ জন্মের আগেই বৈষম্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। কেবল লিঙ্গের ভিত্তিতে জীবন ধ্বংস করার সুযোগ তৈরি করা সুস্পষ্টভাবে অসাংবিধানিক। সংবিধানে বর্ণিত জীবনের অধিকার বলতে স্বাস্থ্য, নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ অস্তিত্বকেও বোঝায়।

রায়ে বলা হয়, বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদ (সিআরসি) এবং সিডিও সনদে স্বাক্ষরকারী দেশ। নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করা রাষ্ট্রের আন্তর্জাতিক বাধ্যবাধকতা। লিঙ্গপরিচয় প্রকাশ ও এর মাধ্যমে বৈষম্য সৃষ্টি করা এসব আন্তর্জাতিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

ভারতের ‘পিসিপিএনডিটি অ্যাক্ট, ১৯৯৪’-এর উদাহরণ টেনে রায়ে বলা হয়, ভারত, চীন, নেপাল, ভিয়েতনাম ও ইউরোপের অনেক দেশে চিকিৎসাগত কারণ ছাড়া ভ্রূণের লিঙ্গপরিচয় নির্ধারণ আইন করে নিষিদ্ধ করা হয়েছে।

রায়ে সতর্ক করে বলা হয়েছে, ‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০’ অনুযায়ী চিকিৎসকদের নৈতিক মানদণ্ড মেনে চলা বাধ্যতামূলক। চিকিৎসাগত প্রয়োজন ছাড়া স্রেফ লিঙ্গ পরিচয়ের তথ্য দেওয়া চিকিৎসকদের জন্য একটি ‘পেশাগত অসদাচরণ’। লিঙ্গ শনাক্তকরণের প্রযুক্তির এই অপব্যবহার বেআইনি গর্ভপাত বা জীবননাশের মত ঘটনা ঘটালে দণ্ডবিধির আওতায় তা ফৌজদারি অপরাধ হিসেবেও গণ্য হতে পারে।

রিট মামলার শুনানিতে স্বাস্থ্য অধিদপ্তরের (বিবাদী) পক্ষ থেকে জানানো হয়েছিল, ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকার এ বিষয়ে একটি জাতীয় নীতিমালা অনুমোদন করেছে।

তবে হাই কোর্ট তার পর্যবেক্ষণে বলেছে, নীতিমালা হলেও তা বাস্তবায়নের জন্য কোনো ডিজিটাল পোর্টাল, কেন্দ্রীয় ডেটাবেজ, মনিটরিং ব্যবস্থা বা শাস্তির বিধান রাখা হয়নি।

আদালত বলেছে, একটি কার্যকর ডেটাবেজ ব্যবস্থা ছাড়া কেবল কাগজে-কলমে নীতিমালার অনুমোদন দিয়ে এই অসাধু চর্চা বন্ধ বা মৌলিক অধিকার রক্ষা করা সম্ভব নয়। রুল জারির পর এমন ‘কসমেটিক’ বা বিলম্বে নেওয়া প্রশাসনিক পদক্ষেপ বিচারিক পর্যালোচনার দায় এড়াতে পারে না।

পর্যবেক্ষণ শেষে রায়ের নির্দেশনায় আদালত বলেছে, আগামী ৬ মাসের মধ্যে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকগুলোতে পরিচালিত অনাগত শিশুর ডায়াগনস্টিক রিপোর্টের তথ্য সংরক্ষণ ও তদারকির জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করে তা নিয়মিত হালনাগাদ করতে হবে।

নির্দেশনাটির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে এবং আদালত যেন বিষয়টি ভবিষ্যতে তদারকি করতে পারে, সেজন্য এই রায়কে কন্টিনিউয়াস ম্যান্ডামাস (চলমান নির্দেশনা) হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে একটি কমপ্লায়েন্স রিপোর্ট আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

সেমি ফাইনালে ফ্রান্স হয়ে গেলো শক্তিহীন : অনায়াস জয়ে ফাইনালে স্পেন

স্পেন ২ : ০ ফ্রান্স  টুর্নামেন্টে সেরা আক্রমণভাগ ছিল ফ্রান্সের। সেরা রক্ষণ স্পেনের। ডালাসে গতকাল রাতের উভয়ের লড়াইয়ে বিজয়ী হলো স্পেনের রক্ষণভাগ। হঠাৎই বিবর্ণ হয়ে...

প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, ভুল প্রশ্নে পূর্ণ নাম্বার : সংসদে শিক্ষামন্ত্রী

এইচএসসির পদার্থ বিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর, যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে, সেসব কেন্দ্রে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে– এমন আশ্বাস...

শুধু তোমার জন্য

শুধু তোমার জন্য কৌশিক ভট্টাচার্য্য তোমার আমার প্রথম দেখাটা মনে আছে? একটা ভিন্নরকম ব্যাপার ছিলো, তাই না| সমুদ্র দেখতে গিয়েছিলাম, তুমিও সেদিন সমুদ্রের ধারে জলকেলি করছিলে| চুপিসারে তুমি আমায় দেখছিলে পিছু...

দেশকে ফ্যাসিবাদের হাত থেকে বাঁচানোর জন্য জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে মতভিন্নতা থাকলেও কোনো শত্রুতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারি দল বিএনপির চেয়ারপার্সন ও...

প্রতিটি নিরন্ন মানুষের কাছে ইনশাআল্লাহ খাবার পৌঁছে দেবে তারেক রহমান : প্রতিমন্ত্রী অনিন্দ্য

চট্টগ্রাম : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সরকার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বন্যাদুর্গত মানুষের পাশে আছে, থাকবে। দুর্গত মানুষের যেকোন প্রয়োজনে সরকার...

স্মরণসভা : অন্ধত্ব নিবারণের ক্ষেত্রে অধ্যাপক ডা. রবিউল হোসেনের কাছে আমরা ঋনী

চট্টগ্রাম : হাসপাতাল সমাজসেবা কার্যালয়াধীন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতির উদ্যোগে উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)’র উপদেষ্টা ও...
সর্বশেষ সর্বাধিক পঠিত