শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

এস এম পিন্টুর ’অনুপ্রেরণা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

খ্যাতিমান সাংবাদিক, কবি ও প্রাবন্ধিক এস এম পিন্টুর ”অনুপ্রেরণা ” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ১০ মে) বিকেলে রাজধানীর কাওরান বাজারে দৈনিক সকালের সময়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি এবং দৈনিক সকালের সময় সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম। সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি ও রুবাব পাবলিকেশনের প্রকাশন উপদেষ্টা সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে এবং সকালের সময়ের নিজস্ব প্রতিবেদক বিউটি রানীর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দৈনিক জনতার সংবাদ সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দীন আহমেদ, দৈনিক নিরপেক্ষ’র যুগ্ম সম্পাদক মো. আতাউল্লাহ খান, লাখোকন্ঠ সম্পাদক ফরিদ আহমেদ বাঙালি, ভোরের সংলাপ সম্পাদক লুৎফর রহমান, তরুণ কন্ঠ সম্পাদক রফিকুল ইসলাম শান্ত, গল্পকার এর সম্পাদক ও প্রকাশক মো. মহিউদ্দিন, উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ন আহবায়ক মো. নজরুল ইসলাম খান, দৈনিক সকালের সময়ের নির্বাহী সম্পাদক কমল চৌধুরী।

এসময় বক্তারা অনুপ্রেরণা বইয়ের কবিতার ভুয়সী প্রশংসা করে বলেন, বর্তমানে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ, নজরুলের মতো ভালো লেখকের বড়ই অভাব। সাহিত্যে যেন বিশাল এক শুন্যতা। আমরা চাই তরুণরা লেখালেখিতে এগিয়ে আসুক, সাহিত্যভান্ডার আরো স্বয়ংসম্পূর্ণ হোক। মোড়ক উন্মোচনে অনুপ্রেরণা বই সম্পর্কে অনুভুতি প্রকাশ করতে গিয়ে দৈনিক সকালের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান কবি এস এম পিন্টু বলেন, বইটির মূল উদ্দেশ্য হচ্ছে তরুণদের উৎসাহ দেওয়া। তাদেরকে বুঝানো যে, সুখ-দুঃখ, আনন্দ- বেদনা, আশা- হতাশা, প্রাপ্তি- অপ্রাপ্তি এই নিয়ে আমাদের জীবন। জীবনে এগুলো ছিল,আছে এবং থাকবেও। তবুও আমাদের এগিয়ে যেতে হবে হবে এই ক্ষুদ্র জীবনের শেষ প্রান্তে। তাই দুঃখ-কষ্ট-হতাশা ও অপ্রাপ্তিকে প্রাধান্য না দিয়ে অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। সুখ-শান্তির চাদরে ঢাকা পড়ুক সকল দুশ্চিন্তা। প্রাপ্তির খাতায় লেখা হোক সফলতার গান। বইটিতে উৎসাহ, মা বাবার প্রতি গভীর সম্মান ও ভালোবাসা এবং সমাজের কিছু বাস্তবতা কবিতায় তুলে ধরা হয়েছে। চট্টগ্রামের রুবাব পাবলিকেশন বইটি প্রকাশ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, সকালের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক মো. ফারুক হোসেন, হরিৎপত্র প্রকাশনের স্বত্বাধিকারী কবি ফারুকী ওমর, কলি প্রকাশনের স্বত্বাধিকারী এস এম মহির উদ্দিন কলি, প্রিয়মুখ প্রকাশনের স্বত্বাধিকারী আহমেদ ফারুক, প্রতিদিনের বাংলাদেশ এর বিশেষ প্রতিবেদক আজহার মাহমুদ, সংগঠক, কবি নজরুল ইসলাম খান, মাহবুব পাটোয়ারী, সাংবাদিক শাহেদ ফেরদৌস হিরু, মোস্তফা জাহেদ, আশিক আরেফিন।

উল্লেখ্য, কবি এস এম পিন্টু পেশায় সাংবাদিক। ২০০৫ সাল থেকে দৈনিক বাংলার রূপ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় পথচলা। সেই থেকে নানা বাধা-বিপত্তি পাড়ি দিয়ে আজকে তিনি কবি, সাহিত্যিক, কলামিস্ট ও সাংবাদিক হিসেবে সমাজে পরিচিতি লাভ করেছেন। দৈনিক মিল্লাত, দৈনিক নিরপেক্ষ, দৈনিক করতোয়া, দৈনিক ভোরের দর্পণসহ অনেক গণমাধ্যমে কাজ করেছেন। ২০১৮ থেকে দৈনিক সকালের সময়ে কর্মরত আছেন। বর্তমানে পত্রিকাটির বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রামের ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিকবার দৈনিক সকালের সময়ের বর্ষসেরা প্রতিবেদকের স্বীকৃতি পেয়েছেন। এছাড়াও অনুসন্ধানী সাংবাদিকতায় সাউথ এশিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড, মাদার তেরেসা পদক, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড এবং সর্বশেষ সমাজ পরিবর্তনে বিশেষ অবদান রাখায় ২০২৫ সালে অর্জনের ঝুলিতে জমা হয়েছে ‘প্রথম বাংলাদেশ সম্মাননা’ পদক। ‘অনুপ্রেরণা’ লেখকের প্রথম কাব্যগ্রন্থ। আ-তে আলো নামের একটি প্রবন্ধের কাজ চলমান আছে। এটিও থুব শীঘ্রই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...
সর্বশেষ সর্বাধিক পঠিত