রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামের সাধারণ মানুষের ভরসার জায়গা রেড ক্রিসেন্ট ও নার্সিং ইনস্টিটিউট : মীর হেলাল এমপি

নিজস্ব প্রতিবেদক

জেমিসন রেড ক্রিসেন্ট যে স্বেচ্ছাসেবার সংস্কৃতি লালন করে, তা সমাজ গঠনে অত্যন্ত জরুরি।জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট চট্টগ্রামের সাধারণ মানুষের ভরসার জায়গা। আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং দক্ষ নার্স তৈরির মাধ্যমে এই প্রতিষ্ঠানটি আরও সামনে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় আপনাদের যেকোনো উদ্যোগে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। বুধবার ( ১৩ মে) ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির সাথে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং যুব রেড ক্রিসেন্ট সদস্যদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরীর নেতৃত্বে এসময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রায়হানুল আনোয়ার রাহী ও জাহাঙ্গীর আলম বাবর। এতে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সিএমও ডা. মাহফুজা বেগম, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, যুব প্রধান সিরাজুল করিম হিরো, উপ-যুব প্রধান আব্দুর রহমান অপি, উপ-প্রধান অভিষেক চৌধুরী এবং নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মর্জিনা আকতার ও মাহদী হাসান।

এসময় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরী প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমরা জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালকে একটি আধুনিক এবং মানসম্মত সেবাকেন্দ্রে রূপান্তর করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি।

আমাদের লক্ষ্য হলো প্রান্তিক মানুষের কাছেও উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। নার্সিং ইনস্টিটিউটের মাধ্যমে আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলছি। প্রতিমন্ত্রীর আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের সেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে’।
সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় হাসপাতালের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও চিকিৎসা সেবার মান বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...
সর্বশেষ সর্বাধিক পঠিত