রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

যুক্তরাজ্যের কিংস অ্যাওয়ার্ড প্রেস বুকে এলআরএন এর স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের কিংস অ্যাওয়ার্ড প্রেস বুকে যুক্তরাজ্যের অফকুয়াল নিয়ন্ত্রিত শিক্ষা বোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ক- এলআরএন এর  নতুন প্রবৃদ্ধি বাজার হিসেবে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়েছে।  এটি আন্তর্জাতিক বাণিজ্যে মর্যাদাপূর্ণ রাজকীয় সম্মান। বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যুক্তরাজ্যের মহামান্য রাজার কার্যালয় থেকে প্রকাশিত অফিসিয়াল কিংস অ্যাওয়ার্ড প্রেস বুকে গত তিন বছরে এলআরএন-এর অন্যতম প্রধান আন্তর্জাতিক বাজার হিসেবে নির্দিষ্টভাবে বাংলাদেশের নাম শনাক্ত করা হয়েছে।

গত ছয় বছরের মধ্যে এলআরএন-এর এটা  দ্বিতীয় রাজকীয় স্বীকৃতি।  এর আগে ২০২০ সালে প্রতিষ্ঠানটি ‘কুইন্স অ্যাওয়ার্ড ফর এন্টারপ্রাইজ’ লাভ করেছিল।  এই  স্বীকৃতির মাধ্যমে এলআরএন যুক্তরাজ্যের সেই গুটিকতক প্রতিষ্ঠানের তালিকায় নাম লেখালো যারা ধারাবাহিকভাবে এই রাজকীয় সম্মান ধরে রেখেছে।

এলআরএন-এর ইন্টারন্যাশনাল জিসিএসই এবং এএস/এ-লেভেল শিক্ষাক্রম ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৫৮টি দেশে ১২ লক্ষাধিক শিক্ষার্থীকে সহায়তা প্রদান করেছে।

যুক্তরাজ্যের সর্বোচ্চ স্তরের এই ব্যবসায়িক স্বীকৃতিতে বাংলাদেশের নাম আসা এলআরএন-এর বৈশ্বিক প্রবৃদ্ধি কৌশলে বাংলাদেশের গুরুত্বকেই ফুটিয়ে তোলে।এলআরএন-এর ইন্টারন্যাশনাল জিসিএসই এবং এএস/এ-লেভেল শিক্ষাক্রম ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত, যা বাংলাদেশের জাতীয় শিক্ষা কাঠামোর মধ্যে প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছে। এই অনুমোদনের ফলে এলআরএন-এর অধীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্রিটিশ সনদ লাভ করছেন।

এলআরএন এর বাংলাদেশ প্রতিনিধি জিসিএসই প্রধান মোহাম্মদ শোয়েব জানান, পরপর কয়েকবার বাংলাদেশের এই স্বীকৃতি অর্জন নি:সন্দেহে দেশের জন্য গর্বের। আগামীতেও এলআরএনে বানলাদেশের বাজার ভাল করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত