রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ কারাতে চট্টগ্রাম জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন অরণ্য চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ কারাতে খেলায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে চট্টগ্রামে অনুষ্ঠিত জেলা কারাতে প্রতিযোগিতায় + ৪৫ কেজি কুমিতে চ্যাম্পিয়ন হয়ে সাফল্যের নজির গড়েছেন তরুণ কারাতে খেলোয়াড় অরণ্য চৌধুরী। হাজী মোহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয় কারাতে শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডস ক্লাব নতুন কুঁড়ি স্পোর্টস এ চট্টগ্রাম জেলা+৪৫কেজি কুমিতে অংশগ্রহণ করে কারাতে চ্যাম্পিয়নস হয়।

গত ৮ই মে চট্টগ্রাম জিমনেশিয়াম এই খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তিনি ফাইনালে বিজয় অর্জন করেন। শুরু থেকেই আত্মবিশ্বাসী পারফরম্যান্স ও দুর্দান্ত কৌশলে দর্শকদের মুগ্ধ করেন অরণ্য। চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দ প্রকাশ করে তিনি বলেন, কঠোর পরিশ্রম ও কোচের দিকনির্দেশনার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। তার এই সাফল্যে পরিবার, কোচ ও সহপাঠীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। আগামী ১৭ই মে আঞ্চলিক পর্যায়ে খেলবে। অরণ্য চৌধুরী চট্টগ্রাম জামালখানের প্রতিষ্ঠিত ব্যবসায়ী দীপঙ্কর কিশোর চৌধুরী’র পুত্র।পুরস্কার অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী তার হাতে চ্যাম্পিয়ন্স মেডেল তুলে দেন।

সম্পর্কিত খবর

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত