মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

হামের ভয়াবহ বিস্তার : জরুরি অবস্থা ঘোষণার দাবি যুব ব্রিগেডের

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে হামে শিশুমৃত্যু ও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়েছে সামাজিক সংগঠন যুব ব্রিগেড, চট্টগ্রাম। হামে প্রায় পাঁচ শতাধিক শিশুর মৃত্যু এবং লক্ষাধিক মানুষের মধ্যে উপসর্গ দেখা দেওয়ার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি।

আজ শুক্রবার (১৫ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড় এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সীমাহীন অবহেলা ও ব্যর্থতার কারণেই দেশে এই ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয় সৃষ্টি হয়েছে। শিশুমৃত্যুর মতো ঘটনাকে তারা “শাস্তিযোগ্য অপরাধ” হিসেবে উল্লেখ করে দায়ী সরকারি ও প্রশাসনিক ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, ইতোমধ্যে দেশে প্রায় ৫০ হাজার শিশু হামে আক্রান্ত হয়েছে। সরকারি তথ্যমতে ৪৩৯ জন শিশু মৃত্যুবরণ করেছে, যদিও বেসরকারি হিসাবে এই সংখ্যা আরও বেশি বলে দাবি করা হয়। বক্তাদের অভিযোগ, সময়মতো টিকা সংগ্রহে সরকারের গড়িমসি, শিশুদের টিকার আওতায় আনতে ব্যর্থতা এবং কার্যকর জনসচেতনতা কার্যক্রম না থাকায় হাম এখন মহামারি আকারে ছড়িয়ে পড়েছে।
তারা আরও বলেন, এখনো দেশের বিভিন্ন এলাকায় শিশুরা প্রয়োজনীয় টিকা পাচ্ছে না। গ্রাম ও শহরের মধ্যে টিকা প্রাপ্তিতে বৈষম্য রয়েছে। হাম মোকাবিলায় প্রয়োজনীয় প্রচার-প্রচারণা, আইসিইউ সুবিধা এবং চিকিৎসা ব্যবস্থার ঘাটতিও রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
সমাবেশ থেকে কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— অবিলম্বে জরুরি টিকাদান কর্মসূচি জোরদার করা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করা, স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা দূর করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘমেয়াদি কার্যকর পরিকল্পনা গ্রহণ করা। পাশাপাশি সরকারের অবহেলায় মৃত শিশুদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং সময়মতো টিকা না কেনার দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

যুব ব্রিগেডের প্রধান সমন্বয়ক খোকন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সুশোভন চৌধুরী, আশরাফ উদ্দিন ভূঁইয়া, রাজীব হোসেন, সঞ্জয় চক্রবর্তী, কামাল উদ্দিন প্রমূখ। উপস্থিত ছিলেন সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।

সম্পর্কিত খবর

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...
সর্বশেষ সর্বাধিক পঠিত