শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

“জেন্ডার সমতা প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে যুব সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে “জেন্ডার সমতা প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে যুব সমাজের ভূমিকা” শীর্ষক একটি সেমিনার আজ ১৬ মে (শনিবার) সকাল ১০টায় চট্টগ্রামের হোটেল এশিয়ান এস আর এ অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বিএনপিএস-এর সিনিয়র সমন্বয়কারী (পিএমই) সঞ্জয় মজুমদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন এবং সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. তনিমা সুলতানা।

সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক মো: ফেরদৌস আহম্মদ। স্বাগত বক্তব্য প্রদান করেন উন্নয়ন কর্মকর্তা এস এম এরশাদুল করিম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী আরিফুল হক আকাশ এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মিথিলা। সেমিনার সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারুমী চাকমা।

বক্তারা বলেন, সমাজে বিদ্যমান জেন্ডার বৈষম্য, সাম্প্রদায়িকতা, অনলাইন সহিংসতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের সংকট মোকাবেলায় তরুণ সমাজকে সচেতন, মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক পরিসরে গণতান্ত্রিক চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বৃদ্ধির ওপর তারা গুরুত্বারোপ করেন।

তারা আরও বলেন, একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল যুগে তথ্যের সঠিক ব্যবহার, ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় যুব সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
সেমিনারের প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জেন্ডার সমতা, মানবাধিকার, গণতান্ত্রিক চর্চা এবং তরুণদের সামাজিক দায়িত্ব বিষয়ে বিভিন্ন মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

উল্লেখ্য যে সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১২৫ জন ছত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন।

সম্পর্কিত খবর

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত