শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ঢাকায় জীয়নকাঠি তারা উৎসবে সেরা আবৃত্তি সংগঠন তারা পদক পেলো চট্টগ্রামের প্রমা

নিজস্ব প্রতিবেদক

কবিতা ও আবৃত্তির মধ্য দিয়ে শিশু কিশোরদের ভেতর মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে বরেণ্য আবৃত্তিশিল্পী ফখরুল ইসলাম স্মরণে তারা উৎসব ২০২৬। শনিবার সন্ধ্যায় বেইলি রোডে মহিলা সমিতি নীলিমা ইব্রাহীম মিলনায়তনে বাংলাদেশের প্রথমশ্রেণীর আবৃত্তি সংগঠন স্রোত আবৃত্তি সংসদ জীয়নকাঠি ফখরুল ইসলাম তারা উৎসবের আয়োজন করে।

মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসব উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কণ্ঠশিল্পী আশরাফুল আলম।
স্রোত আবৃত্তি সংসদ সভাপতি মাহফুজ মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ রিজভীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্রোত আবৃত্তি সংসদের সাবেক সভাপতি ও তারা উৎসব কমিটির আহবায়ক মাসুদুজ্জামান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বরেণ্য আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা , বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক আজাদ,রাশেদ হাসান ও ফখরুল ইসলাম তারার পত্নী রুখসানা ইসলাম।

এবারের উৎসবে জীয়নকাঠি ফখরুল ইসলাম তারা পদক গ্রহণ করেন সংগঠন হিসেবে বাংলাদেশের প্রথমশ্রেণীর চট্টগ্রামের প্রমা আবৃত্তি সংগঠন ও একক আবৃত্তি শিল্পী হিসেবে বৈকুন্ঠ আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাকিম তানভীর। এসময় সংগঠন প্রধান ও শিল্পীর হাতে তারা পদকের সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। সংগঠনকে ত্রিশ হাজার টাকা ও একক শিল্পীকে দশ হাজার টাকা প্রদান করা হয়েছে।

তারা উৎসবে দলগত পরিবেশনা করেন হৃদয়বৃত্তি সাংস্কৃতিক সংঘ,শিল্পবৃত্ত, গেন্ডারিয়া কিশলয় কচি কাঁচার মেলা, শিমুলের পাঠশালা, স্রোত কিশলয় ও প্রমা আবৃত্তি সংগঠন।

প্রমা আবৃত্তি সংগঠন সভাপতি রাশেদ হাসান জানান,প্রমা চট্টগ্রামে ১৯৯০ সাল থেকে সাংগঠনিক আবৃত্তি চর্চা করে আসছে। দলটি ইতিমধ্যে ভারত ও বাংলাদেশের প্রধান প্রধান শহরে দলীয় আবৃত্তি ও একক আবৃত্তি পরিবেশন করেছে। এর আগে স্বরকল্পন ও ঢাকা স্বনন আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে সেরা আবৃত্তি সংগঠন পদকপ্রাপ্ত হন। এমন পদকপ্রাপ্তি দলকে আরো বেশি দায়িত্বশীল ও কাজ করবার প্রেরণা যোগায়।

স্রোত আবৃত্তি সংসদ সাধারণ সম্পাদক মাহফুজ রিজভী বলেন, ফখরুল ইসলাম তারা যেমন জনপ্রিয় ও প্রাজ্ঞ আবৃত্তিশিল্পী ছিলেন তেমনি সাংগঠনিক চর্চায়ও নিবেদিত ছিলেন। স্রোত আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালের ৫ এপ্রিল তিনি দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছিলেন। ২০২৩ সাল থেকে আমরা জীয়নকাঠি ফখরুল ইসলাম তারা উৎসব করে আসছি। উৎসবে একটি সেরা সংগঠন ও একজন নিবেদিতপ্রাণ আবৃত্তিশিল্পীকে আমরা নগদ অর্থ, ক্রেস্ট, সম্মাননা স্মারক দিয়ে উৎসাহিত করতে চেষ্টা করি।

সম্পর্কিত খবর

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...
সর্বশেষ সর্বাধিক পঠিত