রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম একটি ঐতিহাসিক জেলা ও বাণিজ্যিক রাজধানী : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি ও সিন্ডিকেট রোধে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ‘উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ’-এই নতুন স্লোগানকে সামনে রেখে সোমবার (১৮ মে) দুপুরে চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা শেষে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে পণ্যের মূল্য হ্রাস করে ‘ঋবংঃরাব ঝধষব’ চালুকরণের উদ্দেশ্যে আয়োজিত প্রেস কনফারেন্সে তিনি এই নতুন যাত্রার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম একটি ঐতিহাসিক জেলা, যা বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক রাজধানী। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর ছাত্র-জনতার আন্দোলন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে চট্টগ্রামের ভূমিকা ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো। আমরা এই চট্টগ্রাম থেকেই এবার বাজার ব্যবস্থাপনায় এক নতুন মানবিক সংস্কৃতির যাত্রা শুরু করতে যাচ্ছি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্বের অন্যান্য দেশে উৎসবের সময় পণ্যের ওপর বিশেষ ছাড় বা ‘সেল’ দেওয়া হলেও আমাদের দেশে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেয়। উৎসবের আনন্দ কখনো একা বা শুধু পরিবার নিয়ে উপভোগ করার বিষয় নয়; ধনী-দরিদ্র নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষকে সাথে নিয়ে উৎসব উদযাপন করতে হয়। যারা উৎসবের সময় সিন্ডিকেট করে সাধারণ মানুষকে কষ্ট দেয়, তারা ব্যবসায়ী নয়, তারা রাষ্ট্রের শত্রু।

জেলা প্রশাসক জানান, দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার, বিভিন্ন দোকান মালিক সমিতি, বিজিএমইএ, বিকেএমইএ এবং শীর্ষস্থানীয় চেইন শপ-স্বপ্ন, আগোরা, বাস্কেট, শপিং ব্যাগ, খুলশী মার্টসহ সকল ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে দফায় দফায় আলোচনা করা হয়েছে। ব্যবসায়ীরা এই মানবিক উদ্যোগকে সাদরে গ্রহণ করেছেন এবং উৎসবের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন পেঁয়াজ, আদা, রসুন, আটা, তেল ইত্যাদির দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

পাইকারি বাজার থেকে খুচরা বাজারে মূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে জেলা প্রশাসক স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, পাইকারি বাজারের এই ছাড় যেন সাধারণ ভোক্তা বা খুচরা পর্যায়ে পৌঁছায়, তা নিশ্চিত করতে আমাদের নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। উৎসবে সাধারণ মানুষের আনন্দ নিশ্চিত করতে আইনের সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করা হবে।
আয়োজিত প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান, সিএমপি’র ডিসি (প্রসিকিউশন) (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নেওয়াজসহ বিজিএমইএ, বিকেএমইএ, চট্টগ্রামের বিভিন্ন বাজারের প্রতিনিধি, দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সম্পর্কিত খবর

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...
সর্বশেষ সর্বাধিক পঠিত