রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১ম দশক পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি

১২ মে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে ৫ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়।

১ম দিন দোয়া ও মিলাদ মাহফিল এবং বিশ্ববিদ্যালয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারই ধারাবাহিকতায় ১৮ মে ২০২৬ বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে উন্মুক্ত আলোচনা হয়।

উক্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ডিন, কর্মকর্তা ও কর্মচারীরা স্মৃতিচারণ করেন ও এই পর্যন্ত তাদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন, বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী চিনু রানী দাশ, অফিস সহায়ক মো. সাজ্জাদ, অফিস সহায়ক সানজিদা, মালী মো. কলিমউদ্দিন, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট মো. রাজ্জাকুল হায়দার, ক‍্যাশিয়ার মো. আমীর আহমেদ, কম্পিউটার অপারেটর মো. শফিকুল আলম সোহেল, কম্পিউটার অপারেটর মো. আশরাফুল করীম চৌধুরী, শাখা কর্মকর্তা মুহাম্মদ আসিফ আল হোসাইন, শাখা কর্মকর্তা ডা. উপল চাকমা ও উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. আতিকুর রহমান এবং ডিন মহোদয়গণ স্মৃতিচারণ করেন।

আএরপর অতিথিদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিউজ লেটারের মোড়ক উন্মোচন করা হয়।পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গত এক দশকের কার্যক্রম পাওয়ারপয়েন্ট এর মাধ্যমে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালের সহকারী রেজিস্ট্রার ( প্রশাসন) মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. তমিজউদদীন, সিন্ডিকেট সদস‍্য ডা. খুরশীদ জামীল চৌধুরী, অধ‍্যাপক ডা. ইমরান বিন ইউনুস, ইউএসটিসির সাবেক উপাচার্য অধ‍্যাপক প্রভাস চন্দ্র বড়ুয়া ও উপাচার্য মহোদয়ের সহধর্মিণী মিসেস শোয়েবা ইউসুফ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুনেচ্ছা খানম, ডেন্টাল অনুষদের ডিন ডা. রহিমউল্লাহ চৌধুরী, বিভাগীয় পরিচালক চট্টগ্রাম ডা. শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন চট্টগ্রাম ডা. মো. জাহাঙ্গীর আলম, আইএএসএইচ এর সার্জারি বিভাগের প্রধান অধ‍্যাপক ডা. বদিউল আলম, আইএএসএইচ ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ‍্যাপক ডা. সাবিনা ইয়াছমিন, বিআইটিআইডির উপ পরিচালক ডা. মো. ইফতেখার আহমেদ, বিআইটিআইডির অধ্যাপক ডা. মামুন অর রশীদ, বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক অধ‍্যাপক ডা. ময়নাল হোসেন, ফৌজদার হাট নার্সিং কলেজের অধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের এই মাইলফলক স্পর্শ করার মুহূর্তে আয়োজকবৃন্দ সকলের সহযোগিতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণায় শ্রেষ্ঠত্ব বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপাচার্য মহোদয় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় কে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য যে ৫ দিনব্যাপী অনুষ্ঠানের ২য় দিন কেক কাটা ও সেমিনার আয়োজন, ৩য় দিন দেয়ালিকা লিখন ও চতুর্থ দিন বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত